শনিবার, আগস্ট ১, ২০২৬
27.6 C
Dhaka

সিউল এ নতুন ফোল্ডেবল ফোন উন্মোচন স্যামসাংয়ের

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো সিউল থেকে নতুন ফোন উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। গ্যাংনামের কোয়েক্স কনভেনশন সেন্টারে ২৬ জুলাই আয়োজিত হবে উন্মোচন অনুষ্ঠান। এর মাধ্যমে স্মার্টফোনের জগতে নতুন আদর্শ স্থাপন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। খবর দ্য কোরিয়া হেরাল্ড। 

নতুন ফোন উন্মোচনের মাধ্যমে কোম্পানি ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের আরো একটা অধ্যায় যুক্ত করতে যাচ্ছে। তালিকায় রয়েছে গ্যালাক্সি জি ফ্লিপ ফাইভ, গ্যালাক্সি জি ফোল্ড ফাইভ ও গ্যালাক্সি ওয়াচ সিক্স। স্যামসাং দাবি করেছে, স্যামসাং তাদের ফোল্ডেবল ডিভাইসের জন্য আয়োজনের কেন্দ্র পরিবর্তন করতে চায়। বিশেষ করে গুরুত্ব দিতে চাচ্ছে পৃথিবীর সাংস্কৃতিক কেন্দ্রগুলোয়। তার জন্য প্রতিটি আসরের জন্য থাকবে বিশেষ থিম। চলতি বছর সিউলকে নির্বাচিত করার কারণ বৈশ্বিক ট্রেন্ডকে প্রভাবিত করার ক্ষেত্রে শহরটির ভূমিকা। এটি স্যামসাংয়ের আত্মবিশ্বাসকেও প্রতীকায়িত করবে।

প্রায় এক দশক ধরে স্যামসাং নতুন ফোনের উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে আসছে। ২০১০ সালের মার্চে প্রথম আসর আয়োজিত হয় লাস ভেগাসে। তারপর নিউইয়র্ক, লন্ডন, বার্লিন ও বার্সেলোনায় আয়োজিত হয় উন্মোচন অনুষ্ঠান। স্যামসাংয়ের প্রধান রোহ তাই মুন দাবি করেছেন, ফোল্ডেবল ঘরানার স্মার্টফোনের ক্ষেত্রে স্যামসাং নতুনত্বকে প্রাধান্য দেয়ার দর্শনকে লালন করে। ভবিষ্যতের মোবাইল ব্যবহারের অভিজ্ঞতাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে এটি। সিউলে অনুষ্ঠানের আয়োজন করাটা একই সঙ্গে শহর ও ফোনের জন্য গুরুত্বপূর্ণ। সিউল আবিষ্কার ও সংস্কৃতির প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে সাম্প্রতিক দিনগুলোয়।

ফেব্রুয়ারিতে স্যামসাং সান ফ্রান্সিসকোতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে নতুন তিনটি মডেলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্য। গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন তিনটি হলো গ্যালাক্সি এস২৩, এস২৩ প্লাস ও এস২৩ আল্ট্রা। সঙ্গে ছিল গ্যালাক্সি বুক থ্রি ল্যাপটপ ও অন্যান্য বিষয়াবলিও। এদিকে গত মাসে গুগল প্রথম ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনে। নিজেদের প্রতিষ্ঠিত করে স্যামসাংয়ের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে। গত সপ্তাহে কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তা লি ইয়ং হি দাবি করেছেন, আগামী দুনিয়ার ভেন্যু বিবেচনা করতে হলে সিউল অর্থবহ ও গুরুত্বপূর্ণ। তাছাড়া স্যামসাংয়ের তালিকায়ও সিউলের নাম সবার ওপরেই ছিল। কাউন্টারপয়েন্ট রিসার্চ অনুসারে, ফোল্ডেবল ফোনের বার্ষিক চালানে সিউলের শেয়ার শীর্ষে। ২০২২ সালে মোট সরবরাহের ১৩ দশমিক ৬ শতাংশ ছিল সিউল থেকে।

স্যামসাং এখন থেকে বিভিন্ন সাংস্কৃতিক শহরগুলোয় আসরের আয়োজন করবে। যদিও বিশ্লেষকদের ধারণা অনুযায়ী, ২০৩০ ওয়ার্ল্ড এক্সপোর আয়োজক হওয়ার দৌড়ে রয়েছে বুসান। স্যামসাং সিউলে আয়োজন করার মাধ্যমে একধরনের প্রচারণা চালাচ্ছে বুসানের পক্ষে। স্যামসাংয়ের পণ্য উন্মোচনের আগেই বুসানের আধিপত্য ছিল। অন্যান্য শহরকে আলোচনায় আনার চেষ্টা করছে প্রযুক্তি জায়ান্টটি।

অবশ্য কয়েকজন বিশ্লেষকের মুখে ভিন্ন অভিমত পাওয়া যাচ্ছে। তারা বলছেন, ‘‌স্বদেশী শহরে উন্মোচন কেবল বাজারজাতের খরচ কমানোর জন্য। প্রথম তিন মাসে কোম্পানিটির আয় কমেছে ৯৬ দশমিক ৬ শতাংশ। গত ১৪ বছরের মধ্যে যা সর্বনিম্ন। জানুয়ারি থেকে মার্চের মধ্যে স্যামসাংয়ের বিক্রি ছিল ৬৩ দশমিক ৭ ট্রিলিয়ন ওন। আয় দাঁড়িয়েছে ৬৪ হাজার ওনে।’

২০১৯ সালে প্রথমবারের মতো গ্যালাক্সি ফোল্ড সামনে আনে স্যামসাং। তার পর থেকেই ফোল্ডেবল সিরিজ স্মার্টফোনের নতুন ঘরানা হিসেবে এগিয়ে নিচ্ছে স্যামসাং। তবে নতুন উন্মোচনের ক্ষেত্রে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। সবশেষে গ্যালাক্সি ফোল্ডেবল ফোন উন্মুক্ত করা হয়েছে গত বছরের আগস্টে। তখন থেকেই গুঞ্জন ছিল নতুন ফোন বাজারে আনার ব্যাপারে। রোহ বলেছেন, ‘‌২০২৫ সালের মধ্যে ফোল্ডেবল ফোন হবে স্যামসাংয়ের মোট সরবরাহ করা প্রিমিয়াম স্মার্টফোনের ৫০ শতাংশের বেশি। স্মার্টফোনের জগতে ফোল্ডেবল নতুন আদর্শ স্থাপন করবে।’

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সর্বশেষ

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

৮ আগস্ট ইনফিনিক্স ক্যাম্পাস কাপের ফাইনাল আসর

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি