বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

‘কাস্টমার এক্সপেরিয়েন্স উইক ২০২৩’ পালন করেছে বাংলালিংক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের সাথে গ্রাহকদের সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে ‘কাস্টমার এক্সপেরিয়েন্স উইক ২০২৩’ পালন করে। এই উদ্যোগের এবারের স্লোগান ‘সবার আগে কাস্টমার’, যার মাধ্যমে গ্রাহকদের চাহিদা অনুযায়ী তাদের সেবা দেওয়ার গুরুত্ব প্রতিফলিত হয়েছে।

২০২২ সালে শুরু হওয়া এই কর্মসূচিটি এবার দ্বিতীয়বারের মতো পালিত হয়। এরই অংশ হিসেবে বাংলালিংক-এর কর্মকর্তা-কর্মচারীগণ দুই দিন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ও গ্রাহকদের সাথে সরাসরি কথা বলেন। এছাড়াও গুলশান ১-এর বাংলালিংক হেড অফিসে প্রতিষ্ঠানটির ৫০ জন হাই ভ্যালু কাস্টমারকে আমন্ত্রণ জানানো হয়। তারা বাংলালিংক লিডারশিপ টিমের কাছে তাদের নিজস্ব বিভিন্ন মতামত তুলে ধরেন। 

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গা দত্ত বলেন, “কাস্টমার এক্সপেরিয়েন্স উইক আমাদেরকে সরাসরি গ্রাহকদের বিভিন্ন চাহিদা ও মতামতের আলোকে আমাদের পরবর্তী পরিকল্পনাসমূহ করার সুযোগ দেয়। ফোরজি নেটওয়ার্ক বাড়ানো থেকে শুরু করে নতুন নতুন ডিজিটাল সেবা – সব ক্ষেত্রেই আমাদের লক্ষ্য হচ্ছে গ্রাহকের অভিজ্ঞতা আরও ভালো করা। তাদের আস্থা ও সহযোগিতায় ইতোমধ্যে আমরা আজ ৪ কোটিরও বেশি মানুষের বড় এক পরিবার। ভবিষ্যতে আমরা আরও মানুষের কাছে আমাদের সেবা পৌঁছে দিতে চাই।”  

গ্রাহকদের জন্য নতুন ও আরও বেশি উন্নত সুবিধা ও সেবা আনার মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতার মান বাড়াতে বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ।   

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি