বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
21 C
Dhaka

সহজের ট্রাক সার্ভিস নিবে প্যারাগন সিরামিক

টেকভিশন২৪ ডেস্ক: সহজ লিমিটেড ও প্যারাগন সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর মধ্যে সম্প্রতি এক এক্সক্লুসিভ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই চুক্তির মাধ্যমে এখন থেকে সহজ ট্রাক, প্যারাগন সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দেশব্যাপি ওয়ান স্টপ লজিস্টিক সল্যুশন পার্টনার হিসেবে কাজ করবে।

এই চুক্তির ফলে প্যারাগন সিরামিক এখন থেকে সহজ ট্রাকের সঙ্গে আরও একাত্ম হয়ে কাজ করবে। ফলে শিপমেন্ট ফ্লোতে যেমন পরিবর্তন এসে নিশ্চিত হবে লজিস্টিক সেবা তেমনি ডিজিটাল সেবার মাধ্যমে সব প্রতিবন্ধকতা দূর হয়ে সাপ্লাই চেইনে নিশ্চিত হবে ‘অ্যান্ড টু অ্যান্ড লজিস্টিক সার্ভিস। ’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্যারাগন সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান, মো. মোর্শেদুজ্জামান, সিইও এম এ আবেদীন নওশাদ, জিএম ও হেড অব ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস আবু ওবাইদা, এজিএম অডিট ও এসএপি ইআরপি মো মাহমুদুল হাসান এবং ম্যানেজার কমার্শিয়াল সৈয়দ রহমতউল্লাহ।

সহজের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জিএম ও হেড অব সেলস সগীর আহমেদ রবিন, হেড অব ট্রান্সপোর্টেশন অপারেশন আদনান খান, অ্যাসিস্টেন্ট ম্যানেজার-বিজনেস ডেভেলপমেন্ট জোয়াইব হাসান তুসন এবং অ্যাসিস্টেন্ট ম্যানেজার-ট্রাক অপারেশন জিয়াউল বারি।

সহজ ট্রাকের সঙ্গে প্যারাগনের এই চুক্তি সাপ্লাই চেইনে আরও দৃঢ়তা আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্যারাগন সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. মোর্শেদুজ্জামান। তিনি বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের পরিবহন খাতকে ডিজিটাল করার ক্ষেত্রে সহজ অনেক বড় ভূমিকা পালন করবে। আর সেইসঙ্গে আমি বেশ আনন্দিত, পরিবহন খাতের এই ডিজিটাল অগ্রযাত্রার সময়ে প্যারাগন সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে সহজ ট্রাকের চুক্তি হয়েছে।

সহজের জিএম ও হেড অব সেলস সগীর আহমেদ রবিন জানান, প্যারাগন সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে সহজ ট্রাকের এই চুক্তি দেশের পরিবহন খাতকে ডিজিটাল করার অধ্যায়ে আর এক নতুন সংযোজন। আমি বিশ্বাস করি বাংলাদেশের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এখন উন্নতির দিকে, পরিবহন খাতকে আরও ডিজিটাল, উন্নত ও ঝামেলাবিহীন করতে সহজ ট্রাকের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

সর্বশেষ

লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫...

প্রথম প্রান্তিকে ওয়ালটনের পণ্য বিক্রি বেড়েছে ১৫ শতাংশ

টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম...

বিকল্প ব্যবস্থা ছাড়াই বন্ধ ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’

টেকভিশন২৪ ডেস্ক: সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’-এর বিদ্যমান...

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন...

নিউরোসায়েন্সেস হাসপাতালে দেশের প্রথম মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ওয়াশিং প্ল্যান্ট স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: নিরাপদ ও পরিবেশবান্ধব মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত...

আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে দুই পদে জয় পেলেন শারমিন খান ঊর্মি

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি