বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
26.9 C
Dhaka

সফল বর্ষপূর্তি ক্যাম্পেইন করছে দারাজ বাংলাদেশ

টিভি২৪ ডেস্ক: আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন ও দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ উদযাপন করছে ষষ্ঠ বর্ষপূর্তি উৎসব। ২৬শে আগস্ট ডিজিটাল প্রেস কনফারেন্সের মাধ্যেমে ক্যাম্পেইনটির উদ্বোধন ঘোষণা করা হয়। নানা রকম আকর্ষণীয় ডিল নিয়ে আয়োজিত এই সেল উৎসবটি চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

ক্যাম্পেইনগুলো হচ্ছে : প্রথম তিন দিনেই গতবারের তুলনায় প্রায় ২০ গুণ বেশি বিক্রয় হয়েছে। সাধারণ দিনের তুলনায় প্রায় ৫ গুণ বেশি অর্ডার পড়েছে ক্যাম্পেইনের দিনগুলোতে। এবছর ক্যাম্পেইনে অংশগ্রহন করেছে প্রায় ৬,৫০০ সেলার যা গতবারের চেয়ে দ্বিগুণ।

সোল্ড আউট: স্পেশাল ৬ টাকা ডিলটি শেষ হয়েছে মাত্র ৩০ সেকেন্ডে। বিভিন্ন প্রাইস রেঞ্জের মিস্ট্রিবক্স আনলক হওয়ার ১ মিনিটের মধ্যেই সোল্ড আউট হয়েছে। রিয়েলমি সিক্স-এর স্টক শেষ হয়ে গেছে মাত্র ১ মিনিটে।

সেরাদের সেরা: ক্যাম্পেইন জুড়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে রিয়েলমি সিক্স, রিয়েলমি সিক্স আই, স্যামসাং গ্যালাক্সি এম ২১ ফোন, মিডিয়া ১.৫ টন এসি, নেভিফোরস ঘড়ি, সনি টিভি, ট্রিমার ও বক্স ডিজাইন সোফা সেট। ক্যাম্পেইনের সময় জনপ্রিয় ব্র্যান্ডগুলো হল- রিয়েলমি, অ্যাপেক্স, ভিশন ইলেক্ট্রনিক্স, ডাবর স্যানেটাইজ, স্টুডিও এক্স, স্যামসাং, শাওমি প্রভৃতি। ক্যাম্পেইন চলাকালীন সময়ে ফ্যাশন প্রোডাক্টস, ইলেক্ট্রনিক অ্যাক্সেসরিজ, ফোন ও ট্যাবলেটস, হোম অ্যান্ড লিভিং, হেলথ অ্যান্ড বিউটি এই ক্যাটাগোরির পণ্যগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।

আগামী দিনগুলোতে যা থাকছে: ৪ সেপ্টেম্বর ন্যূনতম ১০০টাকার কেনাকাটায় থাকছে দেশজুড়ে মাত্র ৬টাকা শিপিং চার্জ। ৬ সেপ্টেম্বর থাকছে শেক শেক, যার মাধ্যমে ক্রেতারা জিতে নিতে পারবে রিয়েলমি সি ১১ স্মার্টফোন ও টিপি লিঙ্ক রাউটার।

উল্লেখ্য, গ্রাহকদের জন্য দারাজ সিক্সথ অ্যানিভার্সারি ক্যাম্পেইনে থাকছে বিশাল ডিসকাউন্টে নানা ধরণের পণ্য, ডাবল টাকা ভাউচার, ৬ টাকা ডিল, ব্র্যান্ড ৫০% ডিস্কাউন্ট ভাউচার, মিস্ট্রি বক্স, মিশন এম আই সিক্স, শেয়ার অ্যান্ড উইন কন্টেস্ট, ডি এফ জি ক্ল্যাশ রয়্যাল টুর্নামেন্ট ও ডেইলি ফ্ল্যাশ সেল সহ  আরো নানা রকম অফার।

স্টক সীমিত এবং ইতোমধ্যেই প্রচুর পণ্য স্টক আউট হয়ে গেছে। তাই আকর্ষণীয় দামে পছন্দের পণ্য কিনতে চাইলে দেরি না করে এখনই ঢুকতে হবে দারাজ অ্যাপে। এই উপলক্ষ্যে দারাজ বাংলাদেশ লিমিটেডের (daraz.com.bd) ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, অতি আনন্দের সাথে জানাচ্ছি যে অ্যানিভার্সারি ক্যাম্পেইন শেষ হওয়ার পূর্বেই আমরা আমাদের গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। ক্যাম্পেইনের বাকি আর মাত্র ৪ দিন, তাই সেরা দামে সেরা পণ্য লুফে নেয়ার জন্য অনুরোধ করছি।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

সর্বশেষ

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি