শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
32.8 C
Dhaka

শ্রম আইন নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালার আয়োজন করল বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: শ্রম আইন ও তৎসম্বন্ধীয় মান্যতার সম্পর্কে জানা এবং যথাযথভাবে সেসব মেনে চলা যে কোন প্রতিষ্ঠানেরই গুরুত্বপূর্ণ কর্তব্যের মধ্যে পড়ে। তাই সদস্যদের শ্রম আইন এবং প্রতিপালনীয় বিষয়গুলো সম্বন্ধে অবহিত করতে ৭ নভেম্বর, ২০২২ তারিখে রাজধানীর বনানীস্থ এক কনফারেন্স হলে একটি কর্মশালার আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)।

কর্মশালার শুরুতে বিপিও শিল্প, তার এ পর্যন্ত অগ্রগতি এবং এ শিল্পের বিকাশের লক্ষ্যে বাক্কোর কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনাগুলো উপস্থাপন করেন বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন। সেইসাথে তিনি বিপিও শিল্পে শ্রম আইন প্রয়োগের উপযোগিতাগুলোও তুলে ধরেন।
প্রধান অতিথি হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মোঃ নাসির উদ্দিন আহমেদ। সহায়তায় ছিলেন একই অধিদপ্তরের- আইন উপশাখার আইন কর্মকর্তা মোঃ মাছুম বিল্লাহ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শাখার শ্রম পরিদর্শক সাব্বির আনোয়ার।

কর্মশালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানগুলোর জন্য প্রতিপালনীয় বিষয়গুলো সম্বন্ধে বিশদ আলোচনা করা হয়। একইসঙ্গে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিকট হতে সেবা লাভের উপায়, যোগাযোগ স্থাপনের সকল পন্থার ওপর আলোকপাত করা হয় এবং যে কোন সমস্যায় বাক্কো সদস্যদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে উপস্থিত ছিলেন ৫৯ জন। বাক্কোর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জৈষ্ঠ্য সহ-সভাপতি মোঃ আবুল খায়ের, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, পরিচালক- আবু দাউদ খান, ডঃ তানজিবা রহমান এবং মুসনাদ ই আহমেদ।

আরও উপস্থিত ছিলেন বাক্কোর জৈষ্ঠ্য উপদেষ্টা আহমাদুল হক।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি