মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
27.8 C
Dhaka

১ মিলিয়ন সাবক্রিপশনের মাইলফলক ছুঁলেন শেহওয়ার ও মারিয়া

টেকভিশন২৪ ডেস্ক: “দ্যা ইউরস ট্রুলি”র অঙ্গ প্রতিষ্ঠান “দ্যা মারভেল বি ইউ” এর সাথে স্বতন্ত্র পার্টনারশিপের চুক্তি স্বাক্ষর করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় জুটি শেহওয়ার ও মারিয়া। গত ৪ই এপ্রিল, ২০২২, সি থ্রি সিক্সটির কার্যালয়ে বাংলাদেশের প্রথম ইন্ফ্লুয়েন্সার জুটি হিসেবে ইউটিউবে ১ মিলিয়ন সাবসক্রিপশন পাওয়ার পর এই চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। ২৪ মাস মেয়াদি এ চুক্তিটিতে তারা তাদের মার্কেটিং এর সকল বিষয় পরিচালনার দায়িত্ব “দ্যা মার্ভেল বি ইউ” এর কাছে অর্পণ করেন।

এই “স্বতন্ত্র চুক্তি”তে বলা হয়েছে যে, ট্রাভেল এন্ড লাইফ স্টাইল কন্টেন্ট নির্মাতা শেহওয়ার ও মারিয়ার সকল ব্যাবসায়িক কর্মকাণ্ড “দ্যা মারভেল বি ইউ” পরিচালনা করবে। এবং চুক্তির মেয়াদকালে ইন্ফ্লুয়েন্সার জুটিটি অন্য কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারবে না। এক্ষেত্রে দ্যা মারভেল বি ইউ শেহওয়ার ও মারিয়ার ইন্ফ্লুয়েন্সার ব্যবস্থাপনা, ই-বুক সম্প্রসারণ, মূল কন্টেন্ট তৈরি, সকল প্রকার প্রচারণা ও প্রসারণের কাজ, ইভেন্ট ম্যানেজমেন্ট সহ ইত্যাদি যাবতীয় ব্যাবসায়িক কার্যক্রম পরিচালনা করবে।

১ মিলিয়ন সাবক্রিপশন
১ মিলিয়ন সাবক্রিপশন এর মাইলফলক ছুঁলেন শেহওয়ার ও মারিয়া

উল্লেখ্য যে, বাংলাদেশী শেহওয়ার এবং রোমানিয়ান  মারিয়া তাদের দাম্পত্য জীবন শুরু করেন ২০২০ থেকে এবং তখন থেকেই শুরু হয় “শেহওয়ার ও মারিয়া ” ইউটিউব চ্যানেলের যাত্রা। সম্প্রতি তাদের চ্যানেলটি ১ মিলিয়ন সাবক্রিপশনের মাইলফলক ছুঁয়েছে।

এব্যপারে শেহওয়ার ও মারিয়া তাদের ভক্তদের অসংখ্য ধন্যবাদ জানানোর সাথে সাথে ‘দ্যা মারভেল বি ইউ’ কে ধন্যবাদ জানান তাদের কাজকে গোছানোর দ্বায়িত্ব নেয়ার জন্য। এবং এভাবেই সবাই তাদের পাশে থাকবেন বলে আশা প্রকাশ করেন।

দ্যা মারভেল বি ইউ বলে – “আমরা খুবই গর্বিত জনপ্রিয় ইন্ফ্লুয়েন্সার জুটির ব্যবসায়িক পার্টনার হতে পেরে। আশা করছি ভবিষ্যতে আরও সামাজিক যোগাযোগ মাধ্যমের ইন্ফ্লুয়েন্সারদের সাথে যুক্ত হতে পারব” ।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি