বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
21 C
Dhaka

“শেখ রাসেল দিবস ২০২১” স্ক্র্যাচ কর্মশালা উদ্বোধন করেন মন্ত্রী মোস্তফা জব্বার

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: “শেখ রাসেল দিবস ২০২১” উদযাপন উপলক্ষে দিনব্যপী ”শেখ রাসেল দিবস স্ক্র্যাচ কর্মশালা“ চলছে। 

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ-উল-মুনীর, বিসিএসের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক (চ্যানেল সেলস) মুজাহিদ আল রিবুনী সুজন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। কর্মশালার উদ্বোধন করে  মন্ত্রী শেখ রাসেল দিবসে স্ক্র্যাচ কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জন করতে দেশকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।             

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একটি দক্ষ জাতি গড়ার উদ্দেশ্যে বাংলাদেশে স্কুল পর্যায় থেকে প্রোগ্রামিং শেখার চল শুরু হয়েছে। কিন্তু প্রোগ্রামিং এর ভাষা স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সহজবোধ্য না হওয়ায় বাংলায় প্রোগ্রামিং শিক্ষা দেয়ার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। কম্পিউটার সার্ভিসেস লিমিটেড এর সহযোগিতায় প্রোগ্রামিং ভাষা স্ক্র্যাচকে (Scratch.mit.edu)বাংলা ভাষায় লোকালাইজ (অনুবাদ) করার কাজ করেছে বিডিওএসএন যার ফলস্বরূপ Scratch.mit.edu ওয়েবসাইটে বাংলা ভাষা যুক্ত করা হয়েছে। দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং চর্চাকে জনপ্রিয় এবং সহজতর করে তোলার লক্ষ্যে স্ক্র্যাচ প্রোগ্রামিং ভাষাকে বাংলায় ভাষান্তর করার সুফল পাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সকল পর্যায়ের প্রযুক্তি প্রেমীরা। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সাথে স্ক্র্যাচের পরিচিতি ঘটাতেই আজ সারাদিন ব্যাপী স্ক্র্যাচ কর্মশালার আয়োজন করা হয়েছে।

৩য় থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশ নিচ্ছে। কোনরকম আবেদন ফি ছাড়াই এই কর্মশালায় অংশ নেয়া যাচ্ছে।সর্বমোট ৪টি স্লটে দিন ব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১ টা,১১.৩০ থেকে দুপুর ১২.৩০টা,২ টা থেকে ৩টা এবং বিকাল ৩ টা থেকে ৪.৩০ পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য,এ কর্মশালায় অংশ নিতে শিক্ষার্থীদের নিজের ল্যাপটপ নিয়ে আসার প্রয়োজন নাই।

আয়োজনের বিস্তারিত: https://fb.me/e/1ecitG6aZ

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস),বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং কম্পিউটার সার্ভিসেস লিমিটেড (সিএসএল) যৌথভাবে এ আয়োজন করে। স্মার্ট টেকনোলজিস এবং গিগাবাইটের সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে ।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

সর্বশেষ

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

টেকভিশন২৪ ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল তারকা রাফিনহাকে আনুষ্ঠানিকভাবে নতুন গ্লোবাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি