মঙ্গলবার, জুন ৯, ২০২৬
27 C
Dhaka

শুরু হচ্ছে ‘জুনিয়রস অ্যাপ অ্যান্ড গেম কার্নিভাল’

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে শিশু-কিশোরদের মোবাইল ও কম্পিউটারের প্রতি আসক্তি বেড়েছে। প্রযুক্তি আসক্তিকে কর্মে পরিণত করতে ভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। দেশে প্রথমবারের মতো স্কুল শিক্ষার্থীদের প্রযুক্তি সচেতনতা ও কোডিং সম্পর্কে ধারণা দিতে ‘জুনিয়রস অ্যাপ অ্যান্ড গেম কার্নিভাল’ আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুনিয়রস অ্যাপ অ্যান্ড গেম কার্নিভাল স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি এবং সৃজনশীলতার বিশ্বে প্রবেশ করার জন্য একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে। এই ভিন্নধর্মী প্রতিযোগিতায় স্কুলের শিক্ষার্থীরা ইন্টারেক্টিভ সেটিংয়ে অ্যাপ এবং গেম ডেভেলপ করতে শিখবে। চতুর্থ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। মূল প্রতিযোগিতা শুরু করার আগে শিক্ষার্থীদের চার মাস ট্রেনিং প্রদান করা হবে। যেন তারা প্রস্তুতি নিয়েই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এই প্রতিযোগিতার মাধ্যমে স্কুল শিক্ষার্থীরা একটি মৌলিক জীবন দক্ষতা অর্জনের পাশাপাশি আগামীদিনের পৃথিবীতে নতুন যেসব চ্যালেঞ্জ আসবে সেগুলোর জন্যও নিজেকে প্রস্তুত করবে।

এছাড়া এ প্রতিযোগিতা ছোটদের যৌক্তিক ক্ষমতা বাড়াবে, তাদের মনোযোগী করে তুলবে, লেখায় সৃজনশীলতা আনবে, বুদ্ধিবৃত্তির বিকাশ করবে এবং সমস্যা সমাধানের ক্ষমতা বাড়াবে। জুনিয়রস অ্যাপ অ্যান্ড গেম কার্নিভাল সম্পর্কে ক্রিয়েটিভ আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মনির হোসেন বলেন, আমরা আশা করছি অনলাইন এবং অফলাইনের মাধ্যমে ১০ হাজার নিবন্ধনের পাশাপাশি ১০ লাখ শিক্ষার্থীকে সচেতন করার সুযোগ তৈরি হবে। যেখান থেকে ৩টি স্ক্রীনিং প্রক্রিয়ার মাধ্যমে ৫০ জন শিক্ষার্থীকে ১০০% স্কলারশিপে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হবে এবং তাদের গ্লোবাল কম্পিটিশনে অংশ গ্রহণের সুযোগ তৈরি করে দেয়া হবে।

এতে তারা প্রযুক্তি নির্ভর যুগের একটি দক্ষতাও অর্জন করতে পারবে। যা তাদের ভবিষ্যতেও কাজে আসবে। কেননা চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে তথ্য প্রযুক্তি নির্ভর ধারণা অন্য সবার থেকে তাদের এগিয়ে রাখবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

সর্বশেষ

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি