মঙ্গলবার, জুন ৯, ২০২৬
27 C
Dhaka

ডিআরএমসি’তে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের উদ্যোগে আয়োজিত “৭ম ডিআরএমসি ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল-২০২৪” এর উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। এসময় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি বলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ শীর্ষক প্রকল্প থেকে রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, থ্রিডি প্রিন্টারসহ অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে প্রথম ফেব্রিকেশন ল্যাব এবং দ্বিতীয় পর্যায়ে ১২ কোটি ব্যয়ে আরেকটি স্পেশালাইজ ল্যাব প্রতিষ্ঠা করা হবে।

এছাড়াও আইডিয়া প্রকল্প থেকে প্রতিবছর বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ জামাল ইনোভেশন গ্রান্ড-এ স্পন্সর করা হবে বলেও তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। অনুষ্ঠান আয়োজনের জন্য ২০ লাখ এবং বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ জামাল ইনোভেশন গ্রান্ড প্রদানের জন্য ৩০ লাখসহ মোট ৫০ লাখ টাকা প্রতিবছর প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী পলক বলেন বাংলাদেশে বর্তমানে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১ লক্ষ ৭০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ৫ কোটি শিক্ষার্থী রয়েছে। তারাই কিন্তু ২০৪১ সালে গিয়ে সামরিক কর্মকর্তা, চিকিৎসক, আইনজীবী, গবেষক, উদ্যোক্তা, উদ্ভাবক, সাংবাদিক কিংবা রাজনীতিবিদ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে নেতৃত্ব প্রদান করবে। তিনি আরও বলেন আজকের ছাত্র-ছাত্রী, শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের আমরা যেভাবে গড়ে তুলবো ৪১ সালের বাংলাদেশ কিন্তু সেভাবেই গড়ে উঠবে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অত্র কলেজের প্রধান সমন্বয়কারী নরুন্নবী।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

সর্বশেষ

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি