বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

রাইডারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিখো’র সাথে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা সম্প্রতি বাংলাদেশের সর্বাধুনিক শিক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান শিখো’র সাথে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। যার ফলে ফুডপ্যান্ডা প্ল্যাটফর্মের রাইডাররা আরও সহজে শিখোর দক্ষতা বৃদ্ধির কোর্সগুলো সম্পন্ন করার সুযোগ পাবেন।

এ চুক্তির আওতায় ফুডপ্যান্ডার রাইডাররা শিখোর বিভিন্ন ধরণের কোর্সে বিশেষ ছাড় পাবেন। এ কোর্সগুলোতে মাইক্রোসফট অফিস, রিজিউমি বিল্ডিং এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এর মতো দক্ষতা বৃদ্ধির বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। ফলে যেসব শিক্ষার্থী রাইডার হিসেবে খন্ডকালীন কাজ করেন তাদের জন্য এ কোর্সগুলো প্রাসঙ্গিক হবে।

ফুডপ্যান্ডা বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা বলেন, “বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ফলে এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং নিজেদের এগিয়ে নিতে আমাদের তরুণদের দক্ষতা বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রযুক্তি বিপ্লবে বাংলাদেশকে প্রস্তুত করার জন্য আমরা আমাদের কাজ চালিয়ে যেতে চাই। বাংলাদেশের সব শিক্ষার্থী মানসম্মত শিক্ষা এবং রিমোট লার্নিং এর সমান সুযোগ পায় না। দেশজুড়ে শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়ার- শিখোর এ লক্ষ্যে অনুপ্রাণিত হয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য সমর্থন দিতে পারায় আমরা উচ্ছ্বসিত।” 

ফুডপ্যান্ডা
ফুডপ্যান্ডা

বিশেষ ছাড়ে এ কোর্সগুলো সফলভাবে সম্পন্ন করার পর রাইডারদের সম্মাননা হিসেবে ও স্বীকৃতি স্বরুপ সার্টিফিকেট প্রদান করবে শিখো। যা তারা তাদের পরবর্তী কর্মজীবনে ব্যবহার করতে পারবেন। এ চুক্তি প্রসঙ্গে শিখো টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের সিইও শাহির চৌধুরী বলেন, “ফুডপ্যান্ডার রাইডারদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ সহায়তা দেয়ার জন্য এ চুক্তির ফলে আমরা উচ্ছ্বসিত এবং গর্বিত।”

শিখো টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন ফুডপ্যান্ডা বাংলাদেশের অপারেশনস ডিরেক্টর খন্দকার আন্দালিব হাসান মাসনুন, হেড অব লজিস্টিকস মোহাম্মদ তাবরিজ খান, অপারেশনস ম্যানেজার সাহিদা ফাতেমা, পিআর অ্যান্ড কমিউনিকেশনস এর সিনিয়র এক্সিকিউটিভ আমবিরীন এস জামান এবং শিখো’র হেড অব বিজনেস স্কিলস প্রফেশনালস ইয়ানুর ইসলাম পিয়াস, প্রজেক্ট ম্যানেজার জায়েদ রহমান।          

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি