সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
33 C
Dhaka

এবার শাওমির ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক : চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি বাজারে আনতে যাচ্ছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন। ফোনটির মডেল শাওমি ১২টি প্রো। অবশ্য শাওমির আগে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা স্মার্টফোন বাজারে এনেছে মটোরোলা। গত সপ্তাহেই ফোনটি উন্মোচন করা হয়েছে, মডেল মোটোরোলা এক্স৩০ প্রো। 

ফরাসি প্রতিষ্ঠান ফোনঅ্যান্ড্রয়েড শাওমি ১২টি প্রো-এর লাইভ ছবি শেয়ার করেছে টুইটারে। সেখানে দেখা গেছে, ফোনটির ডিজাইন অনেকটা রেডমি কে৫০ আল্ট্রা মডেলের মতো। ক্যামেরা মডিউলে মোটা অক্ষরে লেখা ২০০ মেগাপিক্সেল। ফলে নিশ্চিত করেই বলা যায়, এতে থাকছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। রেডমি কে৫০ আল্ট্রা মডেলের ফোনটির ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল।

‘শাওমি ১২টি প্রো’ ফোনটি সর্স্পকে অনলাইনে কিছু তথ্য ফাঁস হয়েছে, যেখানে বলা হয়েছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি এতে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেনারেশন ১ চিপসেট।

ফোনটিতে থাকতে পারে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে। ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের পাশাপাশি একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। শাওমি ১২টি প্রোর ক্যামেরা মডিউলে প্রধান সেন্সরটির সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ইউনিট এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।

৫০০০ এমএএইচ ব্যাটারিসহ এতে থাকবে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটির দাম কেমন হবে কিংবা কবে নাগাদ বাজারে আসবে সে সর্ম্পকে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি