বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

ল্যাপটপের ব্যাটারি লাইফ বাড়াতে যা করবেন

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের কাজে ল্যাপটপ অতি প্রয়োজনীয়। তবে অনেক সময় ল্যাপটপে কাজ করতে গিয়ে চার্জ শেষ হওয়ার সমস্যায় পড়তে হয়। চার্জার কানেক্ট করে রাখতে হয় পুরোটা সময়টাই। কিন্তু বিভিন্ন প্রয়োজনে ল্যাপটপ বাইরে নিয়ে যেতে হয়। তখন ব্যাটারি লাইফ বা ব্যাকআপ না পাওয়া ভোগান্তির।  একটি ল্যাপটপের ব্যাটারির গড় আয়ু ৩ থেকে ৪ বছর। এরপর ব্যাটারির জীবনিশক্তি কমতে থাকে। কিন্তু  ল্যাপটপ এতটাও পুরনো না হলেও এই সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে ল্যাপটপের হার্ডওয়্যার সেটিংস সঠিক না থাকার সম্ভাবনা রয়েছে। ল্যাপটপের হার্ডওয়্যার সেটিংসে কোনো সমস্যা থাকলে, তা ঠিক করে নিন। এ ছাড়া ল্যাপটপ ব্যবহারের সময় কিছু বিষয় মাথায় রেখে ব্যাটারির লাইফ বাড়াতে পারেন।

ল্যাপটপের ব্যাটারি লাইফ বাড়াবেন যেভাবে

* ল্যাপটপের ব্যাটারি একদম শূন্য শতাংশ ডিসচার্জ হতে দেবেন না। এতে ব্যাটারি লাইফ কমে যায়। ব্যাটারির চার্জ ২০ শতাংশে চলে আসলেই এটি চার্জে রাখুন।

* ১০০ শতাংশ পর্যন্ত ল্যাপটপ চার্জ করবেন না। ব্যাটারিকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করলেও এর ক্ষমতা কমে যায়। ৮০ শতাংশে পৌঁছালে চার্জ দেওয়া বন্ধ করুন।

* ল্যাপটপ উত্তপ্ত স্থানে রাখবেন না। তাপের কারণে ব্যাটারির শক্তি কমে যায়।

* একটানা ল্যাপটপ ব্যবহার করবেন না। কাজের মাঝে ১৫ থেকে ২০ মিনিট স্লিপিং মোডে রেখে দিন। একটানা ল্যাপটপ ব্যবহার করলে, ব্যাটারি উত্তপ্ত হয় এবং খুব তাড়াতাড়ি চার্জ শেষ হতে শুরু করে।

* ল্যাপটপের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপগুলো বন্ধ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডে সক্রিয় অ্যাপ ব্যাটারির ক্ষতি করে।

* অ্যাপ আপডেট বন্ধ রাখুন। এ ছাড়া নোটিফিকেশন বন্ধ রাখতে পারেন।

* কাজ শেষে ল্যাপটপ বন্ধ রাখলে ব্যাটারি লাইফ বাড়বে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি