শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

স্লো ল্যাপটপ ফাস্ট করবেন যে উপায়ে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে কম্পিউটার ছাড়া মানুষের জীবন যেন একেবারেই অসম্পূর্ণ। এরমধ্যে সহজেই বহনযোগ্য হওয়ায় ল্যাপটপ সবার কাছেই বেশ জনপ্রিয়। একটি ল্যাপটপ দীর্ঘদিন ব্যবহার করলে তাতে প্রচুর টেম্প ফাইল জমে। সঙ্গে জমে ধুলোবালিও। এতে একদিকে যন্ত্রাংশ পুরোনো হতে থাকে, অন্যদিকে সফটওয়্যার আপডেট বা আপগ্রেড না করলে ল্যাপটপ হয়ে যায় স্লো বা ধীরগতির। এছাড়াও নানা কারণে স্লো হতে পারে ল্যাপটপটি। তবে স্লো হয়ে যাওয়া ল্যাপটপটি ফাস্ট করে নিতে পারেন কিছু সহজ উপায়ে।

জেনে নেওয়া যাক সেই উপায়গুলো-

ল্যাপটপ আপ-টু-ডেট রাখতে হবে: ল্যাপটপ সব সময় আপ-টু-ডেট রাখা দরকার। অর্থাৎ ল্যাপটপে যেন সফটওয়্যারের লেটেস্ট ভার্সন থাকে। তাই মাইক্রোসফটের পরামর্শ হচ্ছে, কখন আপডেট আসছে, সেদিকে নজর রাখতে হবে। তাতে ল্যাপটপের পারফরমেন্স ভাল হবে, পাওয়া যাবে আরও কিছু সুবিধা।
অব্যবহৃত অ্যাপ আন-ইনস্টল করতে হবে: কাজের সময় অ্যাপ ইনস্টল করেছেন অসংখ্য। কিছু কিছু এখন আর প্রয়োজন পড়ছে না। অব্যবহৃত এমন অ্যাপ আন-ইনস্টল করে ফেলেতে হবে। এতেও ল্যাপটপ ফাস্ট হবে অনেকটা।

রিস্টার্ট করতে হবে: ল্যাপটপ রিস্টার্ট করলে টেম্পরারি ক্যাশে জমে থাকা মেমোরি মুছে যায়। এতে ল্যাপটপ দারুণভাবে কাজ করবে। একাধিক ব্রাউজার ট্যাব খোলা থাকলেও কিছুটা স্লো হয়ে যায় ল্যাপটপ। তাই অপ্রয়োজনীয় ট্যাব বন্ধ রাখুন।

অপ্রয়োজনীয় স্টার্ট-আপ অ্যাপ ডিলিট করুন: ল্যাপটপ অন করার সময় দেখা যায় স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন অ্যাপ চালু হয়ে যায়। এগুলো হলো স্টার্ট-আপ অ্যাপস। এ ধরনের অ্যাপ ল্যাপটপের পারফরমেন্সকে ধীর করে দেয়। মাইক্রোসফটের পরামর্শ হচ্ছে, এ ধরনের অ্যাপ নিষ্ক্রিয় করে নিন, ডিলিট করে দিন। এতে ভালো থাকবে আপনার প্রিয় ডিভাইসটি।

ভাইরাস ও ম্যালওয়্যার মুক্ত রাখুন: ভাইরাস কিংবা ম্যালওয়্যার ল্যাপটপের পারফরমেন্সে প্রভাব ফেলতে পারে। কাজের সময় অপ্রত্যাশিত পপ-আপ মেসেজ কিংবা স্বয়ংক্রিয়ভাবে কোনো প্রোগ্রাম চালু হয়ে যাওয়া এর অন্যতম লক্ষণ। এই সমস্যার সহজ সমাধান হচ্ছে, ল্যাপটপে অ্যান্টিভাইরাস অথবা অ্যান্টিম্যালওয়্যার ইনস্টল করে নেওয়া। তাতে দ্রুতগতির হবে আপনার ল্যাপটপ। দরকারি কাজ সারতে পারবেন কম সময়ে। 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি