শনিবার, আগস্ট ২২, ২০২৬
30 C
Dhaka

ল্যাপটপ অর্ডারে মিলল সাবান!

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্টে ল্যাপটপ অর্ডার করে সাবান পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভারতের আমেদাবাদের যশস্বী শর্মা নামের এক ছাত্র এমন অভিযোগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যশস্বী শর্মা এক পোস্টে বলেন, ল্যাপটপের বদলে সাবান পাঠিয়েছে ফ্লিপকার্ট।

বিষয়টি জানানোর পরও ভুল স্বীকার করছে না প্রতিষ্ঠানটি। সিসিটিভি ফুটেজ দেখানোর কথা বললেও ফ্লিপকার্ট কর্ণপাত করেনি।

শর্মা বলেন, পণ্যটি নেওয়ার সময় তার বাবা দেখে নেননি। ওপেন-বক্স ডেলিভারির সুবিধা গ্রহণ করেননি। তাহলে ভুল ধরা পড়ত। ওপেন-বক্স ডেলিভারি হলো, ক্রেতাকে ডেলিভারি দেওয়ার সময় ডেলিভারিম্যান প্যাক খুলে তার ভেতরে কি আছে তা দেখিয়ে দেয়। তারপর ক্রেতা সন্তুষ্ট হলে ডেলিভারি ম্যানের সাথে ওটিপি শেয়ার করে। কিন্তু এই ঘটনায়, শর্মার বাবা বক্সের ভেতর না দেখে পণ্যটি নিয়ে ওটিপি দিয়ে দিয়েছেন।

এ বিষয়ে ফ্লিপকার্টের সিনিয়র কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ বলেন, ওটিপি দিয়ে দেওয়ায় পণ্যটি রিটার্ন নেওয়া সম্ভব নয়। যেহেতু এটি ওপেন বক্স ডেলিভারি সেবার অংশ ছিল।

উল্লেখ্য, হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে সোমবার থেকে ভারতে শুরু হয়েছে দ্যা গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। প্রতিবছরের মতো চলতি বছরেও এ উপলক্ষে ফ্লিপকার্ট তাদের সকল পণ্যে বিশেষ ছাড় ঘোষণা করেছে। এ সুযোগে প্রচুর পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

দেশে সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি