শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
28 C
Dhaka

‘থিংকফোন’ নিয়ে ফিরল লেনোভো

টেকভিশন২৪ ডেস্কঃ বাজার থেকে প্রায় হারিয়ে যেতে বসেছিল লেনোভোর ফোন। বহুদিন পর নতুন ফোন নিয়ে ফিরল। থিংকফোন নামে নতুন ডিভাইস বাজারে এনেছে চীনের প্রতিষ্ঠানটি। নয়া ডিভাইসকে লেনোভো বলছে বিজনেস ফোন।

ইভলিকস নামের ওই টিপস্টারের শেয়ার করা তথ্য অনুযায়ী, লেনোভোর থিংকফোন দেখতে অনেকটাই থিংকপ্যাড ল্যাপটপের মতোই। এতে রাগড ব্যাক প্যানেল এবং মেটাল ফ্রেম থাকছে।

পারফরম্যান্সের দিক থেকে এই স্মার্টফোন চালিত হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর হল স্ন্যাপড্রাগনের লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর। দুর্দান্ত একটি ডিসপ্লে দেওয়া হচ্ছে ফোনটিতে। এতে মিলবে ফুল এইচডি প্লাস ওলিড স্ক্রিন। যার রিফ্রেশ রেট অনেকটাই বেশি।

ডিভাইসটি অনেকটাই আগের অন্যান্য লেনোভো স্মার্টফোনের তুলনায় থিকার হতে চলেছে। আর সেখান থেকেই মনে করা হচ্ছে, লেনোভো থিংকফোনে বেশ বড় একটি ব্যাটারি দেওয়া হবে। সেই ব্যাটারি ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে বলেও জানা গিয়েছে।

এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে লেনোভো-র আসন্ন স্মার্টফোনটিতে থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি ফেস আনলক সাপোর্ট করবে বলেও জানা গিয়েছে।

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হচ্ছে নতুন ডিভাইসটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে থাকছে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি ১৩ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ডেপথ বা মাইক্রো ক্যামেরা থাকতে পারে ফোনটিতে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই স্মার্টফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হচ্ছে, যা হাই-রেজুলেশন ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।

ফোনটি চলবে অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে। তবে সিকিওরিটির দিক থেকে মটোরোলার অন্যান্য ফোনগুলোর থেকে অনেকটাই বেশি শক্তিশালী করা হচ্ছে লেনোভো ফোনটি। ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহারের জন্য লেনোভো থিঙ্ক ফোনে কিছু অতিরিক্ত সুরক্ষা স্তর দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি