শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
27 C
Dhaka

বাজেট ১৩ হাজার হলে কিনতে পারেন এসব স্মার্টফোন

spot_img

টেকভিশন২৪ ডেস্কঃ স্মার্টফোন কিনবেন, বাজেটও খুব বেশি নয়, অথচ আপনার দরকার এমন স্মার্টফোন যাতে সব ধরনের কাজ করতে পারবেন সহজেই। ১৩ হাজার টাকার মধ্যে শাওমি, স্যামসাং ও রিয়েলমি সহ প্রায় প্রত্যেকটি জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি এক বা একাধিক ফোন দেশের বাজারে বিক্রি করছে।

মোটামুটি কাছাকাছি কনফিগারেশনের ফোন হলেও কিছু ব্র্যান্ডের ফোনে গড় ফিচারে আপনি এগিয়ে থাকবেন। দেখে নিন কোন ফোনগুলো থাকতে পারে আপনার পছন্দের শীর্ষে।

রেডমি ১০এ ৪+৬৪ জিবি ভ্যারিয়েন্টের স্মার্টফোনটি স্বল্প বাজেটের মধ্যে অন্যতম সেরা ডিভাইস । যারা ১৩ হাজার টাকার মধ্যে ৪ জিবি ভ্যারিয়েন্টের ভালো কনফিগারেশনের ফোন কিনতে চান তাদের জন্য ফোনটি দারুণ হবে।

রেডমি ১০এ ফোনে আছে ৬.৫৩-ইঞ্চির এইচডি প্লাস (১,৬০০x ৭২০ পিক্সেল) ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে ও ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি । সিকিউরিটি ফিচার হিসাবে এতে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

স্মুথ পারফরম্যান্স দিতে ডিভাইসটিতে দেয়া হয়েছে ২.০ গিগাহার্জের অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর । এছাড়া ফোনটিতে ৩.৫এমএম হেডফোন জ্যাক তো থাকছে। উভয় সিমে ৪জি ব্যবহার করা যাবে।

১৩মেগাপিক্সেল এর ডুয়াল ক্যামেরা রয়েছে রেডমি ১০এ ফোনটিতে। ফোনের ফ্রন্টে রয়েছে ৫মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা।

রেডমি ১০এ ৪+৬৪ জিবি ভ্যারিয়েন্টের স্মার্টফোনটির বর্তমান মূল্য ১২,৯৯৯ টাকা।

গ্যালাক্সি এ০৪

স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের স্বল্প বাজেটের ফোন গ্যালাক্সি এ০৪। এই ফোনটিতে আছে ৬.৫ ইঞ্চি এইচডি+ইনফিনিটি ভি ডিসপ্লে। ডিভাইসটিতে থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ।

গ্যালাক্সি এ০৪ ডিভাইসটির পেছনে মেইন ক্যামেরা হিসেবে থাকছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেলফি তোলা যাবে।

তবে, এ ডিভাইসটিতে সিকিউরিটি ফিচার হিসাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না। গ্যালাক্সি এ০৪ ৩+৩২জিবি ভ্যারিয়েন্টের স্মার্টফোনটির বর্তমান মূল্য ১২,৯৯৯ টাকা (ভ্যাট ব্যতীত)।

রিয়েলমি সি৩৩

দেশের বাজারে পাওয়া যাচ্ছে রিয়েলমি সি৩৩ । এতে রয়েছে ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ১,৬০০ x ৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটিতে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

এছাড়া, ডিভাইসটিতে রয়েছে ৫০মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। ফোনের ফ্রন্টে রয়েছে ৫মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। রিয়েলমি সি৩৩ ফোনটিতে ইউনিসক টাইগার টি৬১২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। তবে এ প্রসেসর অনেক সময় ইমেজ সঠিকভাবে প্রসেস করতে কিছুটা সমস্যা হতে পারে ।

রিয়েলমি সি৩৩ ৩+৩২জিবি ভ্যারিয়েন্টের স্মার্টফোনটির বর্তমান মূল্য ১২,৯৯৯ টাকা (ভ্যাট ব্যতীত)।

এই সপ্তাহের জনপ্রিয়

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি