রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

লাইফস্টাইল পণ্যের কেনাকাটায় বিকাশে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও ছাড়

টেকভিশন২৪ ডেস্ক : বিকাশ পেমেন্টে বিভিন্ন ব্র্যান্ড ও অনলাইন শপ থেকে জামাকাপড়, জুতা, ইলেকট্রনিক্স সামগ্রীসহ লাইফস্টাইল পণ্য কিনে মিলছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও ছাড়। প্রিয়শপ, শাদলিন’স, ই-বাংলা, কাবলিওয়ালা ও কিসব থেকে অনলাইনে পণ্য কিনে এই ক্যাশব্যাক পেতে পারেন বিকাশ গ্রাহকরা। এছাড়া, ওয়ালটন প্লাজা এবং ফ্রিল্যান্ড এর শো রুম ও অনলাইন থেকে বিকাশ পেমেন্টে পণ্য কিনেও মিলছে ছাড় ও ক্যাশব্যাক।

প্রিয়শপ – এর ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে পণ্য কিনে পেমেন্ট বিকাশ করার সময় ‘PSBKASH’ কোডটি ব্যবহার করলে গ্রাহকরা প্রতিবার পেতে পারেন ১০%, সর্বোচ্চ ৫০০ টাকা ডিসকাউন্ট। ২০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত অফার চলাকালীন ৪ বারে সর্বোচ্চ ২০০০ টাকা ডিসকাউন্ট পেতে পারেন গ্রাহক। প্রতিবার ডিসকাউন্ট পেতে ন্যূনতম ৫০০ টাকার কেনাকাটা করতে হবে।

ওয়ালটন ৩১ আগস্ট পর্যন্ত ওয়ালটন প্লাজা থেকে টিভি ছাড়া অন্য যে কোনো ইলেকট্রনিক পণ্য কিনে পেমেন্ট বিকাশ করলে গ্রাহক পাচ্ছেন ১০% ডিসকাউন্ট। বিকাশ অ্যাপ, ইউএসএসডি কোড *২৪৭# অথবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে অফারটি গ্রহণ করতে পারবেন গ্রাহক।

ফ্রিল্যান্ড ফ্যাশন ব্র্যান্ড ফ্রিল্যান্ড-এর শো রুম ও অনলাইন থেকে কেনাকাটার পেমেন্ট বিকাশ করলে গ্রাহক পাচ্ছেন ১২% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অফারটি চলবে ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত।

শাদলিন’স ৩১ আগস্ট পর্যন্ত shadleens.com এর সকল পণ্যের উপর বিকাশ পেমেন্ট-এ গ্রাহকরা পাচ্ছেন ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একজন গ্রাহক বিকাশ অ্যাপ, ইউএসএসডি কোড কিংবা পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে দিনে সর্বোচ্চ ৩০০ টাকা এবং ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ ৫০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন। শিশুখাদ্য থেকে শুরু করে বিভিন্ন ঔষধি গুণসম্পন্ন ও রাসায়নিক মুক্ত স্বাস্থ্যকর খাবার যেমন বাদাম, তেল, বীজ ইত্যাদি পণ্য পাওয়া যায় এই অনলাইন শপ-এ।

ই-বাংলা জামাকাপড়, জুতা, ইত্যাদি লাইফস্টাইল পণ্যের অনলাইন শপ ‘ই-বাংলা’ থেকে কেনাকাটার পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অফারটি চলবে ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত। বিস্তারিত জানা যাবে https://www.e-bangla.com/ ওয়েবসাইটে।

কাবলিওয়ালা লাইফস্টাইল পণ্যের অনলাইন শপ কাবলিওয়ালা থেকে যেকোনো পণ্য কিনে পেমেন্ট বিকাশ করলে মিলবে ৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিকাশ অ্যাপ, ইউএসএসডি কোড কিংবা পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে গ্রাহক দিনে সর্বোচ্চ ৩ বার এবং ক্যাম্পেইন চলাকালীন মোট ৫ বার এই ক্যাশব্যাক উপভোগ করতে পারেন। অফারটি চলবে ২৩ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত।

কিসব অনলাইন শপ ‘কিসব’ থেকে বই কিনে পেমেন্ট বিকাশ করলেই মিলছে ১৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অফারটি যতবার খুশি নিতে পারবেন গ্রাহক। ফলে বইপ্রেমীদের জন্য বই কেনা এখন আরও সাশ্রয়ী হলো। গ্রাহক ৫০০ টাকা বা তার বেশি কেনাকাটার পেমেন্ট বিকাশ করলেই পাচ্ছেন এই ক্যাশব্যাক। অফারটি চলবে ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত।

গ্রাহকের কেনাকাটা আরও বেশি নিরাপদ ও সাশ্রয়ী করে তুলতে এই অফারগুলো নিয়ে এসেছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। গ্রাহকরা এখন প্রায় ৩ লাখ এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ ইন করার পাশাপাশি ২৯টি ব্যাংকের অনলাইন ব্যাংকিং এবং বাংলাদেশে ইস্যুকৃত ভিসা ও মাস্টারকার্ড থেকে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টে টাকা এনে অনলাইনেই প্রয়োজনীয় কেনাকাটা সারতে পারছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি