বুধবার, জুলাই ২২, ২০২৬
26.2 C
Dhaka

দেশজুড়ে সকলের কাছে টেকনো স্মার্টফোন পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ : রেজওয়ানুল হক

টেকনো ক্যামন ১৭ সিরিজ এখন দেশের সকল আউটলেটে পাওয়া যাচ্ছে

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইন মার্কেটে চমৎকার সাফল্য অর্জন করেছে প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো’র ক্যামন ১৭ সিরিজ। তারই ধারাবাহিকতায় গ্রাহক চাহিদা পূরণে এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে জনপ্রিয় এই স্মার্টফোনটি।

এ বিষয়ে ট্রানশান বাংলাদেশ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, “ক্যামন ১৭ সিরিজ ইতোমধ্যেই গ্রাহকদের থেকে ব্যাপক সাড়া এবং গ্রহণযোগ্যতা পেয়েছে। আমাদের ব্যবসায়িক কার্যক্রমের সকল ক্ষেত্রেই গ্রাহকদের প্রাধান্য দিয়ে থাকি আর এই গ্রাহক চাহিদার কথা বিবেচনা করেই আমরা সবসময় চেষ্টা করি সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন সেরা পণ্যটি গ্রাহকদের হাতে পৌঁছে দিতে। দেশজুড়ে সকল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে ক্যামন ১৭ সিরিজ বিক্রয়ের সিন্ধান্ত সেই প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ। পাশাপাশি দেশজুড়ে সকলের কাছে টেকনো স্মার্টফোন পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

টেকনো ক্যামন ১৭পি-তে আছে এফএইচডি ৬.৮ ইঞ্চি ডট-নচ স্ক্রিন এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট। ডিভাইসটিতে রয়েছে ৬৪ মেগাপিক্সেল আল্ট্রা কোয়াড রিয়ার ক্যামেরা পাশাপাশি এআই নাইট-মোড সহ একটি ম্যাক্রো, বোকেহ এবং কিউভিজিএ লেন্সযুক্ত ক্যামেরা ও দুটি ফ্রন্ট ফ্ল্যাশলাইটও রয়েছে ক্যামন ১৭পি ফোনটিতে। এছাড়া রয়েছে এআই লেন্স সহ ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৯০ হার্জ রিফ্রেশ রেট সম্পন্ন এইচডি প্লাস ৬.৬ ডট-ইন ডিসপ্লে।

দুটি মডেলেই উল্লেখযোগ্য আপগ্রেড হিসেবে থাকছে হেলিও জি৮৫ প্রসেসর এর ব্যবহার। দুটি ফোনেই থাকছে ৬ গিগাবাইট (জিবি) র‍্যাম এবং ১২৮ রম (যা ২৫৬ জিবি পর্যন্ত বর্ধনশীল)। 

ক্যামন ১৭পি মাত্র ১৮,৯৯০ টাকায় ফ্রস্ট সিলভার এবং স্প্রুচ গ্রিন কালারে, এছাড়া ক্যামন ১৭ মাত্র ১৬,৯৯০ টাকায় ফ্রস্ট সিলভার ও ডিপ সি কালারে পাওয়া যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি