শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
29.3 C
Dhaka

রাইজিং গেমিং ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ’ সেমিনারে এরশাদুল হক: গ্লোবাল গেমিং মার্কেটে বিপুল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের

টেকভিশন২৪ ডেস্ক: ‘গ্লোবাল গেমিং মার্কেটে নেতৃত্ব দেয়ার বিপুল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। আমাদের দেশে অনেক প্রতিভা এবং সৃজনশীলতা রয়েছে। তরুণদের মধ্যে রয়েছে মনোমুগ্ধকর গেম তৈরি করার ক্ষমতা, যা বিশ্বব্যাপী দর্শকদের নাড়া দিতে পারে।’

সোমবার (১২ জুন ২০২৩) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) অনুষ্ঠিত ‘রাইজিং গেমিং ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে একথা বলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন (বেসিস) এর গেমস, এক্সআর এন্ড এনএফটি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি এবং রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও জনাব এরশাদুল হক।

গেম ডেভেলপমেন্ট বিষয়ে গভীর আলোচনা করে উপস্থিত এআইইউবি শিক্ষার্থীদের মন্ত্রমুগ্ধ করেন তিনি।

মূল বক্তব্যের সময়, জনাব এরশাদুল হক বাংলাদেশের গেমিং শিল্পের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন। এসময় তিনি বিভিন্ন উদ্ভাবনকে উৎসাহ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার ক্ষমতার ওপর জোর দেন। তিনি তার অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সাফল্যের গল্প শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করেন, যা সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে গেম ডেভেলপার এবং এই শিল্পের উদ্যোক্তা হতে দিকনির্দেশনা প্রদান করে।

এসময় জনাব এরশাদুল হক বলেন, ‘আমি গেমিং শিল্পের বিকাশ প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছি। কীভাবে প্রযুক্তি এবং উদ্ভাবন এই সেক্টরকে রূপান্তরিত করেছে তা দেখেছি। গেমিং সৃজনশীলতা, বিনোদন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য নতুন উপায় তৈরি করেছে। তাই, গেমিং নিছক একটি বিনোদন নয় বরং একটি শক্তি, যা সীমানা এবং সংস্কৃতিকে অতিক্রম করে মানুষকে যুক্ত করে।’

সেমিনারে স্থানীয় প্রতিভাবান গেম ডেভেলপারদের সহায়ক হওয়া, একটি সহায়ক ইকোসিস্টেম গড়ে তোলা এবং শিল্প পেশাদার, বিনিয়োগকারী এবং নীতিনির্ধারকদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করার গুরুত্ব দেন বাংলাদেশের গেমিং শিল্পে অবদানকারী এই ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের গেমিং শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব এবং উদ্ভাবনী পদ্ধতির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন।

জনাব এরশাদুল হকের অনুপ্রেরণামূলক বক্তৃতা শ্রোতাদের মাঝে গভীরভাবে অনুরণিত হয় এবং শিক্ষার্থীদের মধ্যে নতুনভাবে উদ্দীপনা ও অনুপ্রেরণা জাগায়। সেমিনারটিতে গেম ডেভেলপার ও শিক্ষার্থীদের একত্রিত করে, বৈশ্বিক গেমিং বাজারে বাংলাদেশের অপার সম্ভাবনাকে তুলে ধরা হয়।

‘রাইজিং গেমিং ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ’ শীর্ষক এই সেমিনারে অন্যান্য অতিথি বক্তারাও গেমিং শিল্পের উল্লেখযোগ্য বিষয়গুলোতে বক্তব্য রাখেন। তারা গেমস বা গেমিং প্ল্যাটফর্মের পণ্য ব্যবস্থাপনা, গেমিং ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের অবস্থান, গেমিং ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা, বাজারের আকার এবং রাজস্ব, গ্লোবাল গেমিং ইন্ডাস্ট্রি,ইন্ডাস্ট্রি স্কোপস ছাড়াও আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

এআইইউবি’র সহযোগী অধ্যাপক ও অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স (ওএসএ) এর বিশেষ সহকারী জনাব অভিজিৎ ভৌমিক, রাইজআপ ল্যাবসের হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট জনাব মোঃ রফিকুজ্জামান, প্রোডাক্ট ম্যানেজার জনাব জামিল মাহমুদ, সিনিয়র এসকিউএ ইঞ্জিনিয়ার জনাব ওয়াসিফ জামান, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার (নোড.জেএস) জনাব এসএম রায়হান গফুর সেমিনারে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি