মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
30.8 C
Dhaka

রবির স্বতন্ত্র পরিচালক হিসেবে কামরান বকরের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা লিমিটেডের পরিচালনা পর্ষদে ইন্ডিপেন্ডেন্ট নন-এক্সিকিউটিভ ডিরেক্টর (স্বতন্ত্র পরিচালক) হিসেবে যোগ দিলেন দেশের বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব কামরান বকর।

পরিচালনা পর্ষদে থায়াপারাণ সাঙ্গারাপিল্লাইয়ের স্থলাভিষিক্ত হলেন তিনি। বোর্ড রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন কামরান।

কামরানকে স্বাগত জানিয়ে রবি’র পরিচালনা পরিষদের চেয়ারম্যান দাতো ইজ্জাদ্দিন ইদ্রিস বলেন,“ কামরানের দীর্ঘ কর্পোরেট অভিজ্ঞতা বিশেষ করে দ্রুত বর্ধনশীল ভোগ্য পণ্যের (এফএমসিজি) ব্যবসায় তার অভিজ্ঞতা এবং তার নিজস্ব দৃষ্টিভঙ্গি রবির পরিচালনা পর্ষদে এক নতুন মাত্রা যোগ করবে। এতে টেলিযোগাযোগ শিল্পে ডিজিটাল চ্যাম্পিয়ন হিসেবে আমাদের অগ্রযাত্রা আরো সুগম হবে। নতুন ভূমিকায় আমরা তাকে স্বাগত জানাই।

তার সুদৃঢ় ও দক্ষ নেতৃত্বে রবি ডিজিটাল ভবিষ্যত বিনির্মাণে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবে বলে আমরা আশাবাদী। পাশাপাশি আজিয়াটার ‘এডভান্সিং এশিয়া’র লক্ষ্যেও এগিয়ে যাব আমরা।”

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন কামরান। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ইউনিলিভার নেপালের ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। সর্বশেষ ২০১৮ থেকে ২০২০ সালের মাঝামাঝি পর্যন্ত ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এই কর্পোরেট ব্যক্তিত্ব।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি