শনিবার, আগস্ট ১, ২০২৬
33.3 C
Dhaka

যে পাঁচ কারণে ইনফিনিক্স নোট ১২ প্রো তরুণদের পছন্দ

টেকভিশন২৪ ডেস্ক:  পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স সম্প্রতি বাজারে এনেছে তাদের নতুন মিড-বাজেট স্মার্টফোন নোট ১২ প্রো। এর চমকপ্রদ স্পেসিফিকেশন আর ফিচারের কারণে খুব দ্রুতই তরুণদের পছন্দের শীর্ষে চলে এসেছে এই স্মার্টফোনটি। চলুন জেনে নিই, যে পাঁচটি কারণে ইনফিনিক্স নোট ১২ প্রো হতে যাচ্ছে এ বছরের অন্যতম সেরা হ্যান্ডসেট।

সর্বাধুনিক ডিসপ্লে
ইনফিনিক্স নোট ১২ প্রো-তে আছে ২৪০০x১০৮০ রেজোলিউশনের ৬.৭ ইঞ্চির বিশাল অ্যামোলেড এফএইচডি+ ডিসপ্লে। এর ৬০ হার্জ রিফ্রেশ রেট এবং ১৮০ হার্জ টাচ স্যামপ্লিং রেট থাকার ফলে ব্যবহারকারীরা আরও স্বচ্ছন্দে ডিভাইসটি ব্যবহার করতে পারেন। এর এজ-টু-এজ বা পুরো স্ক্রিন জোড়া ডিসপ্লে থাকায় পছন্দের শো স্ট্রিম করা বা গেমিংয়ের জন্য চমৎকার কাজ করছে ডিভাইসটি।

হাই-পারফরম্যান্স প্রসেসর
হেলিও জি৯৯ অক্টা-কোর সিপিউ এর উপস্থিতিতে নোট-১২ প্রো ব্যবহারকারীরা পাচ্ছেন স্মার্টফোনের এক অনন্য অভিজ্ঞতা। মাল্টিটাস্কিং করা যাচ্ছে কোনো ধরনের ল্যাগ ছাড়াই। এছাড়াও একইসাথে বিভিন্ন অ্যাপ চালানোর জন্যও এটি বেশ সুবিধাজনক। ফোনটির ৮ জিবি র‍্যামও এক্ষেত্রে বেশ সহায়তা করছে।

চমৎকার ক্যামেরা সিস্টেম
ডিভাইসটির শক্তিশালী ক্যামেরা সিস্টেম যেকোনো স্বনামধন্য মোবাইল ফটোগ্রাফারকেও চমকে দেবে। ফোনের ব্যাক ক্যামেরা মডিউলে আছে ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরায় পরিষ্কার সেলফি যেমন তোলা যাচ্ছে, তেমনি ভিডিও কলের জন্যও এটি উপযুক্ত।

ব্যাটারির সক্ষমতা
নোট ১২ প্রো-এর ৫০০০ এমএএইচ ব্যাটারি এক চার্জে চলে সারাদিন। এতে ইন্টেলিজেন্ট পাওয়ার সেভিং প্রযুক্তি থাকার ফলে চার্জ শেষ হয়ে যাওয়া নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হয় না। ফলে দীর্ঘ সময় ধরে এই ফোন ব্যবহার করা যাচ্ছে। এছাড়া, ফোনটিতে ৩৩ ওয়াট সুপারচার্জিং প্রযুক্তি থাকার ফলে চার্জিং নিয়েও কোনো ধরনের সমস্যায় পড়তে হচ্ছে না ব্যবহারকারীদের।

দুর্দান্ত ডিজাইন
নোট ১২ প্রোর চমৎকার স্পোর্টি ও স্টাইলিশ ডিজাইন নজর কাড়বে যে কারোরই। ভলকানিক গ্রে, টাসকানি ব্লু ও আলপাইন হোয়াইট — তিনটি রঙ থেকে বেছে নেওয়া যাবে নিজের স্টাইলের সাথে মানানসই রঙটিকে।

সবশেষে বলা যায়, নোট ১২ প্রো আধুনিক প্রজন্মের তরুণদের সকল চাহিদা পূরণ করতে সক্ষম। সর্বাধুনিক ডিসপ্লে, হাই-পারফরম্যান্স প্রসেসর, চমৎকার ক্যামেরা সিস্টেম, ব্যাটারির সক্ষমতা এবং দুর্দান্ত ডিজাইনের সাথে তরুণদের পছন্দের স্মার্টফোন হয়ে উঠেছে এটি। তাহলে তারুণ্যের শক্তিতে ভরপুর এই স্মার্টফোনের অভিজ্ঞতা নিতে আর দেরি কেন!

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

৮ আগস্ট ইনফিনিক্স ক্যাম্পাস কাপের ফাইনাল আসর

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি