বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

যে কারণে আমরা টেকনোলজিসের ৮০ শতাংশ ব্যান্ডউইথ ব্লকের নির্দেশ!

টেকভিশন২৪ ডেস্ক: ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটর প্রতিষ্ঠান আমরা টেকনোলজিস লিমিটেডের ৮০ শতাংশ ব্যান্ডউইথ ব্লকের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। প্রায় ২২ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার টাকা বকেয়া রাজস্ব পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যান্ডউইথ ব্লকের নির্দেশনা দিয়ে বিটিআরসি একটি চিঠি জারি করেছে।

সংস্থাটির এক সূত্র জানায়, আমরা টেকনোলজিসের ২২ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার টাকা বকেয়া পড়ে আছে। পাওনা পরিশোধ করতে না পারায় তৃতীয়বার ব্যান্ডউইথ ব্লকের মতো পদক্ষেপে পড়েছে আমরা। এর আগে ব্লক করা হয়েছিলো ৫০ শতাংশ। বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল), বিটিসিএল, ফাইবার অ্যাট হোম, সামিট কমিউনিকেশনস লিমিটেড, ওয়ান এশিয়া এএইচএল–জেভি, ম্যাঙ্গো টেলিসার্ভিসেস লিমিটেড, বিডিলিংক কমিউনিকেশনস লিমিটেড ও নভোকম লিমিটেডকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিটিআরসি আমরা টেকনোলজিকে চলতি সপ্তাহে চিঠি দিয়ে জানিয়েছে, ১০ কোটি টাকা ডাউন পেমেন্ট দিলে এই ব্লক প্রত্যাহারের সুযোগ দেয়া হবে।

আর বাকি ১২ কোটি ৬৪ লাখ ৬৬হাজার টাকা ১৮টি কিস্তিতে পরিশোধ করতে হবে। এই কিস্তি প্রতি মাসের ২০ তারিখে দিতে হবে।এছাড়া কিস্তির সঙ্গে বার্ষিক লাইসেন্স ফি এবং ২০২৩ সালের সর্বশেষ প্রান্তিক হতে রেভিনিউ শেয়ারিংও নিয়মিত পরিশোধ করতে হবে প্রতিষ্ঠানটিকে। বিলম্ব ফিও ছাড় দেয়ার কোনো সুযোগ নেই।আর কোনো কিস্তি, চলতি রেভিনিউ শেয়ারিং ও লাইসেন্স ফির টাকা যদি সময়মত না দিতে পারে তাহলে শতভাগ ব্যান্ডউইথ ব্লক করে দেয়া হবে।

দেশে ৩৪টি লাইসেন্সধারী আইআইজি প্রতিষ্ঠান আছে। আইআইজি ইন্টারন্যাশনাল ট্রানজিট প্রোভাইডারের কাজ করে। অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ শুধু আইআইজিই ট্রানজিট করবে। তারা আইএসপি ও মোবাইল অপারেটরদের দেবে। যাদের থেকে গ্রাহকেরা সরাসরি ইন্টারনেট সেবা পেয়ে থাকেন। বিটিআরসির হিসাব অনুযায়ী দেশে আইএসপি ও পিএসটিএন ইন্টারনেট গ্রাহকের পরিমাণ ১০.৯৯ মিলিয়ন এবং মোবাইল ইন্টারনেট গ্রাহক ১২৫.৫২ মিলিয়ন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি