বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

দেশজুড়ে ইভি চার্জিং স্টেশন স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে বৈদ্যুতিক গাড়ির (ইলেকট্রিক ভেহিকেল – ইভি) চার্জিং নেটওয়ার্ক গড়ে তুলতে সিজি রানার বাংলাদেশ লিমিটেড ও জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানী ঢাকার তেজগাঁওয়ে রানার গ্রুপের প্রধান কার্যালয়ে এই এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন এবং জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তানজিদুল আলম ও প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার সৈয়দ শফিকুল হাসান।

সম্প্রতি দেশে বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যবহার উৎসাহিত করতে চার্জিং স্টেশন স্থাপন নীতিমালাসহ নানা নতুন নীতিমালা তৈরি করা হয়েছে। উদাহরণস্বরূপ, ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ বৈদ্যুতিক বাহন নিশ্চিত করার লক্ষ্যে ইলেকট্রিক মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা ২০২৩ গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যপূরণে মানুষকে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে আগ্রহী করতে সারা দেশে ইভি চার্জিং নেটওয়ার্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি।

এরই ধারাবাহিকতায়, জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এই বছরের মার্চের মধ্যে রাজধানী ঢাকা ও বিভিন্ন জাতীয় মহাসড়কে ১০টি চার্জিং স্টেশন স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে। চলতি বছরের মধ্যে আরও বেশ কিছু চার্জিং স্টেশন স্থাপন করার মধ্য দিয়ে দেশজুড়ে টেকসই চার্জিং নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের। বর্তমানে, দেশে চারটি ইভি চার্জিং স্টেশন রয়েছে। এই অংশীদারিত্বের মধ্য দিয়ে সিজি রানার বাংলাদেশ লিমিটেডের ক্রেতারা তাদের বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন ও স্বাচ্ছন্দ্যদায়ক চার্জিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন; পাশাপাশি, তারা চার্জ দেয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন।

এই উদ্যোগের বিষয়ে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, “স্মার্ট বাংলাদেশের লক্ষ্যপূরণে আমরা সবাই একযোগে কাজ করে যাচ্ছি। যদিও, এক্ষেত্রে জলবায়ু পরিবর্তন আমাদের নিরলস পরিশ্রমকে ব্যর্থ করে দিতে পারে। সিজি রানার বাংলাদেশ লিমিটেডে আমরা বিশ্বাস করি পৃথিবীকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে আমাদের সবার দায়বদ্ধতা রয়েছে। সমাজের উন্নতিতে আমাদের জ্বালানি ব্যবহার কমিয়ে এনে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে গুরুত্ব দেয়া উচিত। দেশব্যাপী চার্জিং স্টেশন নির্মাণে জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সহযোগী হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির প্রসার বৃদ্ধিতে কাজ করা এবং চার্জিং স্টেশনের মাধ্যমে আমাদের ক্রেতাদের নিরবচ্ছিন্ন ও স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

এ বিষয়ে জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তানজিদুল আলম বলেন, “সিজি রানার বাংলাদেশ লিমিটেডের সাথে অংশীদারিত্ব করতে পেরে এবং দেশজুড়ে চার্জিং স্টেশন স্থাপনের মতো বৃহৎ প্রকল্পে একযোগে কাজ করার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। আরও বেশি মানুষ বৈদ্যুতিক গাড়ি ব্যবহার শুরু করলেই চার্জিং স্টেশনের চাহিদা বেড়ে যাবে। আমাদের সুদক্ষ ও নিবেদিত ইপিসি টিম এই প্রকল্প যথাযথভাবে সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে।”

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি