শুক্রবার, মে ১, ২০২৬
26 C
Dhaka

মুক্তপাঠে চালু হলো পাঠাগার ব্যবস্থাপনার অনলাইন প্রশিক্ষণ কোর্স

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: প্রাথমিক স্তরের শ্রেণি-উপযোগী বিভিন্ন ধরনের সহায়ক পঠন সামগ্রীসমূহের সুষ্ঠু ব্যবহার এবং সাপ্তাহিক এসআরএম পিরিয়ড যথাযথ পরিচালনার জন্য শিক্ষকগণের পেশাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গঠন এবং পঠন দক্ষতা বৃদ্ধিতে আরও কার্যকরি ভূমিকা রাখতে মুক্তপাঠে (http://muktopaath.gov.bd/) যুক্ত হলো নতুন অনলাইন কোর্স। মুক্তপাঠ প্লাটর্ফমে তৈরি পাঠাগার ব্যবস্থাপনা ও পড়ার ঘণ্টা পরিচালনা বিষয়ক এই প্রশিক্ষণ কোর্সটির মাধ্যমে শিক্ষকগণ খুব সহজেই পাঠাগার কার্যক্রম পরিচালনা কৌশল ও দক্ষতা অর্জন করতে পারবেন।

এই অনলাইন কোর্স উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। তিনি বলেন, “ডিজিটাল বাংলাদেশ অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে শিক্ষকদের জন্য শিখন-শেখানো বিষয়ক অনলাইন প্রশিক্ষণ প্রবর্তন অত্যন্ত সময়োপযোগী। এক্ষেত্রে শিখন-শেখানো বিষয়ক প্রশিক্ষণসমূহ ই-লার্নিং পদ্ধতিতে রূপান্তর ও বাস্তবায়নে এটুআই ও রুম-টু-রিড বাংলাদেশ-এর সমঝোতার ফলে অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের এই মহালগ্নে আমাদের কর্মপ্রয়াসের একটি বিশেষ অংশ হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা ও পড়ার ঘণ্টা পরিচালনা বিষয়ক পেশাগত দক্ষতা উন্নয়নে এই অনলাইন প্রশিক্ষণ কোর্সটি প্রবর্তন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

মুক্তপাঠে চালু হলো পাঠাগার ব্যবস্থাপনা ও পড়ার ঘণ্টা পরিচালনা বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স
মুক্তপাঠে চালু হলো পাঠাগার ব্যবস্থাপনা ও পড়ার ঘণ্টা পরিচালনা বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স

অনুষ্ঠানের সভাপতি রুম-টু-রিড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার বলেন, “অনলাইন প্রশিক্ষণ কোর্সটির প্রবর্তন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ডিজিটাল প্লাটর্ফম ‘এটুআই’-এর মাধ্যমে তা সারাদেশের শিক্ষকদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদফতর, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), এবং বিশেষ করে এটুআই, মন্ত্রিপরিষদ বিভাগ ও আইসিটি বিভাগ-এর সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। এজন্য সবার প্রতি আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

‘পাঠাগার ব্যবস্থাপনা এবং পড়ার ঘণ্টা কার্যক্রম পরিচালনা’ বিষয়ে শিক্ষকগণের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করলে (১) প্রাথমিক স্তরের পাঠাগার ব্যবস্থাপনায় শিক্ষকগণের দক্ষতা বৃদ্ধি পাবে, (২) নির্ধারিত রুটিনে পড়ার ঘণ্টা কার্যক্রম পরিচালনায় শিক্ষকগণের দক্ষতা বৃদ্ধি পাবে, (৩) শিক্ষার্থীদের পঠনদক্ষতা নির্ণয়ের মাধ্যমে তার লেভেল উপযোগী পঠনসামগ্রী ব্যবহারে শিক্ষকগণের দক্ষতা বৃদ্ধি পাবে, (৪) পাঠাগার পরিচালনায় পরিবার ও সমাজের সম্পৃক্ততা নিশ্চিতকরণে শিক্ষকের ভূমিকা সম্পর্কে সচেতন করে তোলা সম্ভব হবে, (৫) সকল প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার ব্যবস্থাপনা এবং পড়ার ঘণ্টা কার্যক্রম পরিচালনা বিষয়ক পেশাগত দক্ষতা উন্নয়নে সমান সুযোগ নিশ্চিত হবে।

ডিজিটাল প্লাটর্ফমে তৈরি পাঠাগার ব্যবস্থাপনা ও পড়ার ঘণ্টা পরিচালনা বিষয়ক এই কোর্সটির মাধ্যমে শিক্ষকগণ খুব সহজেই পাঠাগার কার্যক্রম এবং এর পরিচালনা কৌশল সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারবেন। শুধুমাত্র শিক্ষকগণই নন, বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য হতে নির্বাচিত বুক ক্যাপ্টেনগণও এই কোর্সটির মাধ্যমে এই পাঠাগার পরিচালনায় অংশ গ্রহণ করতে পারবেন। এছাড়াও নির্ধারিত পড়ার ঘণ্টা পিরিয়ড পরিচালনা করতে এই কোর্সটি শিক্ষকগণকে নমুনা পাঠ প্রর্দশন কৌশল সম্পর্কেও ধারণা প্রদান করবে। আশা করা যায়, ডিজিটাল প্লাটর্ফমের মাধ্যমে সমগ্র বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষকগণ এই কোর্সটি ব্যবহারের মাধ্যমে উপকৃত হবেন।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে বিভিন্ন শিক্ষা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এসডিজি অর্জনে বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান সরকারের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে, যাদের মধ্যে রুম-টু-রিড শিক্ষার্থীদের পঠন দক্ষতা উন্নয়নের পাশাপাশি পাঠাভ্যাস গঠনে শিক্ষকগণের সক্ষমতা বৃদ্ধিকরণে রুম-টু-রিড-এর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

রুম-টু-রিড বাংলাদেশ সাক্ষরতা কর্মসূচির আওতায় নির্বাচিত সরকারি বিদ্যালয়সমূহে প্রতিটি শ্রেণিতে শ্রেণিকক্ষ পাঠাগার স্থাপনসহ শ্রেণি উপযোগী, পঠন দক্ষতাভিত্তিক, স্থানীয় সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ পঠন সামগ্রী সরবরাহ করে থাকে। অপরদিকে বিগত এক দশক ধরে শিক্ষায় তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে কারিগরি সহযোগিতা প্রদানের পাশাপাশি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সাথে এটুআই শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন উদ্ভাবনী কর্মসূচি গ্রহণ করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে রবিবার (২৬...

ইন্টারনেটের নতুন দর নির্ধারণ

টেকভিশন২৪ ডেস্ক: উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

সর্বশেষ

ওয়ালটনের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ; মুনাফা কিছুটা কমেছে

টেকভিশন২৪ ডেস্ক: চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশ সত্তে¡ও চলতি ২০২৫-২৬ হিসাব...

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি