মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
27 C
Dhaka

মিনিস্টার ঢাকার জার্সি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২১ জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (টি-টোয়েন্টি) ২০২২-এর অষ্টম আসরের পর্দা উঠতে যাচ্ছে। টুর্নামেন্টকে সামনে রেখে জার্সি উন্মোচন করল মিনিস্টার ঢাকা দল। সোমবার সন্ধ্যায় গুলশান ২ এর মিনিস্টার গ্রুপের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন করে মিনিস্টার ঢাকা ।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের স্বত্বাধিকারী মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ, মিনিস্টার ঢাকা দলের খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ,রুবেল হোসেন, শুভাগত হোম চৌধুরী, আরাফাত সানি, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, দলের হেড কোচ মোঃ মিজানুর রহমান বাবুল, টিম ম্যানেজার সাইফুল ইসলাম ভূঁইয়া, লজিস্টিক ম্যানেজার আলিমুজ্জামান সজিব, ফুডপান্ডা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও কো-ফাউন্ডার মিস আম্বারীন রেজা, কানসাই নেরোলাক পেইন্ট (বাংলাদেশ)-এর হেড অব মার্কেটিং মো. নুরল করিম সিফাত ও অন্যান্য টিম স্পন্সর কোম্পানির ঊধ্বর্তন প্রতিনিধিগণ এবং মিনিস্টার গ্রুপের সিনিয়র কর্মকর্তারা।

অনুষ্ঠানে লোগো ও জার্সি উন্মোচনের পাশাপাশি দলের স্বত্বাধিকারী মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজ মাহমুদউল্লাহ রিয়াদকে মিনিস্টার ঢাকা দলের অধিনায়ক করে পুরো দলের তালিকা ঘোষণা করেন। দলের অন্যান্য খেলোয়ারা হলেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, রুবেল হোসেন, শুভাগত হোম চৌধুরী, আরাফাত সানি, জহুরুল ইসলাম, শামসুর রহমান শুভ, শফিউল ইসলাম, নাঈম শেখ, রিশাদ হোসেন, এবাদত হোসেন চৌধুরী, ইমরানুজ্জামান, আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), ইসুরু উদানা (শ্রীলঙ্কা), মোহাম্মদ শাহজাদ মোহাম্মদী (আফগানিস্তান), কায়েস আহমেদ কামাওয়াল (আফগানিস্তান), ফজল হক ফারুকী (আফগানিস্তান)।

বঙ্গবন্ধু বিপিএলের এবারের আসরে শিরোপা জয়ের প্রত্যয় ব্যক্ত করেন, ঢাকার স্বত্বাধিকারী মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ। আর অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদ এর লক্ষ্য ভয়হীন ও আক্রমণাত্মক খেলে শিরোপা অক্ষুন্ন রাখা।

এসময় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ বলেন, “ঢাকার মতো জনপ্রিয় একটি দলের ফ্র্যাঞ্চাইজি পেয়ে আমরা গর্বিত।  দেশী ও বিদেশী খেলোয়ারের সমন্বয়ে সেরা দল গঠন হয়েছে। আমরা আশা করবো সকলের সহযোগিতায় এবং সকল খেলোয়ারের সর্বোচ্চটা দিয়ে এবারের বঙ্গবন্ধু বিপিএলের জয় নিশ্চিত করতে পারবো। আমাদের সাথে যারা যুক্ত হওয়ার জন্য ফুডপান্ডা বাংলাদেশ, গাজী গ্রুপ, কানসাই নেরোলাক পেইন্ট (বাংলাদেশ)কেও ধন্যবাদ জানাই।”

মিনিস্টার ঢাকা দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, “শুরুতেই ধন্যবাদ জানাই এতো সুন্দর একটি আয়োজনের মাধ্যমে খেলোয়ারদের তালিকা ও জার্সি উম্মোচন এবং আমাকে মিনিস্টার ঢাকা দলের  অধিনায়ক হিসেবে নির্বাচিত করায়।  যার মধ্য দিয়ে আমাদের ওপর একটি বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের দল সবসময় প্রস্তুত। আশা করি মাঠেই আমরা আমাদের সেরা দিয়ে জয় ছিনিয়ে আনতে পারবো।”

তামিম ইকবাল বলেন, “মিনিস্টার গ্রুপ আমাদের উপর বিশ্বাস রেখেছে। আমরা আশা করি সেই বিশ্বাস ধরে রাখতে পারবো। তাছাড়া সকলকে সাথে নিয়ে একসাথে খেলতে পারছি এটাও অনেক বড় কিছু। আমরা আমাদের সেরাটা দিয়ে জয়ের লক্ষ্যে এগিয়ে যাবো। এই জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

মিনিস্টার গ্রুপের পাশাপাশি মিনিস্টার ঢাকা দলের সাথে সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে ফুডপান্ডা বাংলাদেশ, গাজী গ্রুপ, কানসাই নেরোলাক পেইন্ট (বাংলাদেশ)।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

সর্বশেষ

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি