মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
27.4 C
Dhaka

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করলো দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস (মার্চেন্ট) – অনলাইন ২০২০-২১’ বিভাগে ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১’ অর্জন করেছে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/)।

বাংলাদেশে কার্যক্রম পরিচালনার ৩০ বছর এবং দেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনের লক্ষ্যে মাস্টারকার্ড গত ১৮ নভেম্বর শেরাটন ঢাকার বলরুমে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশিদ আলম এবং গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের ‘চার্জ দি অ্যাফেয়ার্স’ হেলেন লা ফেইভ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্টনার ব্যাংকসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ফিনটেক পার্টনার, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সারা দেশের মার্চেন্টরা। দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম প্রতিষ্ঠানের পক্ষ থেকে ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস (মার্চেন্ট) – অনলাইন ২০২০-২১’ অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।   

এই অর্জনের ব্যাপারে দারাজ বাংলাদেশের হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পেমেন্টস মঞ্জুরি মল্লিক বলেন, “মাস্টারকার্ড সারা বিশ্বের অন্যতম প্রধান পেমেন্ট পার্টনার এবং দারাজের আর্থিক কার্যক্রমে এর উল্লেখযোগ্য অবদান রয়েছে। সম্মানজনক এই অ্যাওয়ার্ড অর্জন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

মাস্টারকার্ডের মতো নির্ভরযোগ্য পার্টনারদের সাথে এগিয়ে যাওয়ার মাধ্যমে আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে পারবো বলে আশা করছি।”

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি