মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
26.2 C
Dhaka

জাপানের “সনি” ব্যান্ডের পরিবেশক হল স্মার্ট টেকনোলজিস

স্মার্ট টেকনোলজিসও জাপানের ইলেক্ট্রনিকস পণ্য উৎপাদনকারী সনি কর্পোরেশনের পণ্য বাংলাদেশে বিপণন করবে।

টেকভিশন২৪ ডেস্ক: শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে এ ঘোষণা দেন সনি সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট আতসুশি এন্দো।

তিনি বলেন, “আমি আনুষ্ঠানিকভাবে স্মার্ট টেকনোলজিসকে বাংলাদেশে আমাদের বিজনেস পার্টনার হিসাবে ঘোষণা করছি। স্মার্ট টেকনোলজি বাংলাদেশে বিশ্বের ৮৫টি ব্রান্ডের পণ্যের বিপণনের সঙ্গে ‍যুক্ত।

“তারা কার্যকর বিপণন দক্ষতার জন্য বাজারে বেশ সমাদৃত। আফটার সেলস সার্ভিস সাপোর্ট ও কার্যকর বিপণনের মাধ্যমে তারা এই দেশে সনির অবস্থানকে শক্তিশালী করবে।” স্মার্ট টেকনোলজিস এদেশে সনি কর্পোরেশনের আগের বিপণন সহযোগী র‌্যাংগস ইলেক্ট্রনিকসের সঙ্গে কাজ করবে বলে জানান আতসুশি এন্দো।
 

স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম বলেন, “সনির মত একটা কোম্পানির সঙ্গে একসাথে চলার সুযোগ পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা ২২ বছর ধরে বাজারে আছি। “সনি ক্যামেরা, টিভিসহ অন্যান্য ইলেকট্রনিকস পণ্যে ওয়ার্ল্ড লিডার। বাংলাদেশে সনির একটা বাজার রয়েছে এবং সেটা দিন দিন বাড়ছে। ক্রেতাদের যাতে সঠিক পণ্য সঠিক দামে দিতে পারি এবং বিক্রোয়োত্তর সেবা দিতে পারি সেটাই আমাদের লক্ষ্য।”

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ভবিষ্যতে সনিকে বাংলাদেশে উৎপাদনকেন্দ্র স্থাপন করে ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানান। তিনি বলেন, “সনির উচিত এই দেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ নিয়ে নতুন ম্যানুফ্যাকচারিং কেন্দ্র স্থাপন করা। এখানে নতুন শিল্প স্থাপন করে উৎপাদন বাড়ানোর ভালো সুযোগ রয়েছে।”

সরকার বাংলাদেশে মেধাস্বত্ত ও ডিজাইন সংরক্ষণের জন্য চলতি সংসদে আইন পাস করার চিন্তা করছে বলেও জানান শিল্পমন্ত্রী। দুই কোম্পানির এই অংশীদারিত্বকে অভিনন্দন জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল বাংলাদেশের সেবা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে স্মার্ট টেকনলজিস।

তিনি বলেন, “ভবিষ্যতে সনি বাংলাদেশে চাইলে কারখানাও স্থাপন করতে পারে। সরকার নতুন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য হাইটেক পার্ক স্থাপন করেছে।” 

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ-উল-মুনীর ।

এই সপ্তাহের জনপ্রিয়

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

সর্বশেষ

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফ্রি পাবে UITS শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি