সোমবার, জুন ৮, ২০২৬
35.7 C
Dhaka

ভিভো ভি২৯ ও ভি২৯ই: আলোকে জয় করল স্মার্ট অরা লাইট  

স্মার্টফোনেই হবে প্রোফেশনাল ফটোগ্রাফি-এমন অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে দেশে এলো ভিভো ভি ২৯ এবং ভি ২৯ই। ছবি তুলতে আলোর স্বল্পতা এবং কালার টেম্পারেচারের অসঙ্গতি এড়ানোর চ্যালেঞ্জিং কাজটি করবে এর স্মার্ট অরা লাইট প্রযুক্তি।

গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর দীর্ঘ গবেষণার ফলাফল এবারের স্মার্ট অরা লাইট। প্রায় ১৫.৬ মিলিমিটার অরা লাইট মূলত ভি২৭ সিরিজের অরা লাইটের তুলনায় বেশ বড় এবং নান্দনিক। প্রোফেশনাল ফটোগ্রাফির অন্যতম বাঁধা আলোক স্বল্পতাকে দূর করে ত্রিমাত্রিক লাইটিং ইফেক্ট এই লাইট। স্বয়ংক্রিয়ভাবে কাজ করে পাশাপাশি কাজ করে ম্যানুয়ালিও। এমনকি ছবিতে কালার টেম্পারেচার ক্যালভিনে পরিমাপ করতে পারে এর সফটওয়্যার। ফলে ব্যাকগ্রাউন্ডে রঙবেরঙের যেমন আলোই থাকুক না কেন সেই অনুযায়ী প্রয়োজনীয় আলো দিয়ে অটোফোকাস করতেই ছবি হয় অসাধারণ। এমনকি সুপারমুন মোড এবং ফুড মোডে তোলা ছবি দেবে স্টুডিও লেভেল ফটোগ্রাফির অভিজ্ঞতা।

ত্রি-মাত্রিক লাইটিং ইফেক্টের পাশাপাশি ম্যানুয়্যালিও কুল থেকে ওয়ার্ম লাহট সেট করা যাবে অরা লাইটের লাইটিং কন্ডিশন। তাই দিন হোক কিংবা রাত, তোলা যাবে যেকোনো সময়ের ছবি। ৫০ মেগাপিক্সেল ওআইএস রিয়ার ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে থাকছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড-এঙ্গেল ক্যামেরা ও ২ মেগাপিক্সেল মনোক্রম ক্যামেরা।

মাত্র ৭.৪৬ মিলিমিটার স্লিম বডি এবং ১৮৬ গ্রাম হালকা ওজনের স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে সেন্টমার্টিন ব্লু এবং নোবেল ব্ল্যাক নামে চমৎকার দুইটি রঙে। ব্যাক সাইডে গ্লাস ম্যাটেরিয়াল ব্যবহার করায় বেশ প্রিমিয়াম গ্লসি লুক দেয়।

১২০ হার্জ রিফ্রেশ রেট এর ৬.৭৮ ইঞ্চি বড় ডিসপ্লেটি মূলত থ্রিডি কার্ভড ডিজাইনের হওয়ায় চিন এবং ব্যাজেল নেই বললেই চলে। ডিসপ্লেটিতে রেজুলেশন পাওয়া যাবে ২৮০০ × ১২৬০ এবং পিক্সেল ডেন্সিটি পাওয়া যাবে ৪৫২ পিপিআই। এটি প্রায় ১.০৭ বিলিয়ন কালার প্রস্তুত করতে পারে যা কন্টেন্টে দেখার আনন্দকে বাড়িয়ে তুলবে কয়েকগুণ।

পাশাপাশি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর এবং ফানটাচ ওএস ১৩ অপারেটিং সিস্টেম থাকায় গেমপ্রেমিদের কাছে ভিভো ভি২৯ হবে অন্যতম পছন্দ। সাথে থাকছে ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি রম স্টোরেজের সুবিধা। এর চার হাজার ছয়শ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ত্রিশ মিনিটেই ফুল চার্জের জন্য রয়েছে ৮০ ওয়াটের টাইপ সি ফাস্ট চার্জার।

ভিভোর কান্ট্রি ব্রান্ড ম্যানেজার তানজীব আহমেদ বলেন, ভিভো গ্রাহককে সর্বোচ্চ সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ। স্মার্টফোনেই প্রোফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা দিতে আমাদের দীর্ঘ গবেষণার ফল অরা লাইট। আশা করি গ্রাহকের প্রোফেশনাল ফটোগ্রাফিতে ভিভো ভি২৯ স্মার্টফোনই হবে অন্যতম সঙ্গী ।

ভিভোর অথোরাইজড শো রুমের পাশাপাশি ই-স্টোরে আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভিভো ভি২৯ এর প্রি-বুকিং। ভিভো ভি২৯ এর দাম পড়বে ৫৬,৯৯৯ টাকা । অপরদিকে ভিভো ভি২৯ই এর দাম পড়বে ৩৬,৯৯৯ টাকা। সাথে রয়েছে আকর্ষণীয় উপহার।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি