শনিবার, আগস্ট ২২, ২০২৬
30 C
Dhaka

ভিভো ওয়াই২৭এস: শীতের আমেজে নতুন কিছু

ডিসেম্বর মানেই শীতের আমেজে নতুন কিছু এক্সপ্লোর করার মৌসুম। আর এই সময়ে যদি সাথে থাকে হালফ্যাশনের যুগোপযোগী স্মার্টফোন, তবে কেমন হয়? গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো নিয়ে এসেছে ওয়াই সিরিজের বছরের শেষ স্মার্টফোন ভিভো ওয়াই২৭এস। চলুন দেখা যাক ভ্রমনপ্রেমীদের এই আনন্দের মৌসুম কতটা উপযোগী হবে ভিভোর এই নতুন স্মার্টফোনটি।

আনন্দভ্রমণের নিরবিচ্ছিন্ন সঙ্গী:

ভিভো ওয়াই২৭এস এর ৪৪ ওয়াটের চার্জার দিয়ে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ফুল চার্জ করতে সময় নেবে আনুমানিক ১ ঘণ্টার চেয়ে কম সময়। দ্রুত চার্জিং এর পাশাপাশি টানা ব্যবহারেও চার্জ থাকবে দিনভর। তাই হেডফোনে গান শুনতে শুনতে দীর্ঘভ্রমণ হবে আনন্দময়। আর এতে নিরবিচ্ছিন্ন সঙ্গী হবে ভিভো ওয়াই২৭এস। 

ভ্রমনে চার্জক্ষয় কমিয়ে চমৎকার পারফরমেন্স পেতে সাহায্য করবে নতুন এই স্মার্টফোনটি। কারণ এতে রয়েছে ৬ ন্যানোমিটার স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর যা অপ্রয়োজনীয় শক্তিক্ষয় রোধ করবে। এতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ফানটাচ ওএস১৩।

ভ্রমণের নানা ছোট ছোট মুহূর্তকে রিলস আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে চান। তুলতে চান হরেক রকম ছবি। এতেও ভিভো ওয়াই২৭এস স্টোরেজ সুবিধা পাবে ব্যবহারকারী। এতে রয়েছে এক্সটেন্ডেড  র‌্যাম টেকনোলজি ৩.০। অর্থাৎ ৮ জিবি র‌্যামের সাথে সুযোগ থাকছে আরো ৮ জিবি এক্সটেন্ডেড র‌্যামের। পাশাপাশি স্টোরেজ হিসেবে থাকছে ১২৮ জিবি রম। যা বাড়ানো যাবে ১ টেরাবাইট পর্যন্ত। তাই দ্রুত রিলস বা ভিডিও এডিট করে বন্ধুদের সাথে শেয়ার করতে লাগবে নামমাত্র সময়। পাশাপাশি ২৫টিরও বেশি অ্যাপ ব্যবহার করার সুযোগ থাকছে এই স্মার্টফোনে।

ফ্যান্টাসি ফ্রেমে ডুয়েল রিং ডিজাইন:

ভিভো ওয়াই২৭এস এর ব্যাক সাইডে থাকছে ফ্যান্টাসি ফ্রেমে ডুয়েল ক্যামেরা রিং ডিজাইন। ২.৫ ডি ফ্ল্যাট ফ্রেমের স্মার্টফোনটির ওজন মাত্র ১৯২ গ্রাম এবং পুরুত্ব ৮.১৭ মিলিমিটার। ব্যালেন্স ওয়েট থাকায় স্মার্টফোনটি এক হাতে ব্যবহার করতে বেশ সুবিধা পাবে ব্যবহারকারী। এর ব্যাকসাইডে আছে ম্যাট সার্ফেসে গ্লিটার এজি । যা হাতের ছাপ বা স্ক্রাচ পড়া থেকে স্মার্টফোনকে সুরক্ষিত রাখবে সবসময়।

৬ দশমিক ৬৪ ইঞ্চি মাল্টি টাচ ক্যাপাসিটিভ এলসিডি ডিসপ্লে থাকবে স্মার্টফোনটিতে । যার রেজুলেশন ২৩৮৮ × ১০৮০ ফুল এইচডি প্লাস এবং রিফ্রেশ রেট ৯০ হার্জ। ডিসপ্লেটির লোকাল পিক ব্রাইটনেস ৬৫০ নিটস। যা কম আলো হোক কিংবা সরাসরি সানলাইট, ডিসপ্লে দেখা নিয়ে ব্যবহারকারীকে কোনো ঝামেলায় পড়তে হবে না।

৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ছবি বা ভিডিওতে তুলে আনা সবুজ পাহাড় কিংবা নদীর টলটলে পানির রংটাকে দেখা যাবে বেশ চমৎকারভাবে। কারণ এর ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি ৩৯৪ পিপিআই এবং ৯৯ শতাংশ এনটিএসসি কালার স্যাচুরেশন। এমনকি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা তোলা সেলফির কালার কোয়ালিটিও হবে নান্দনিক। আরো রয়েছে ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা সেন্সর।

দাম ও প্রাপ্তিস্থান:

বারগেন্ডি ব্ল্যাক ও গার্ডেন গ্রিন-এই দুই রঙে মিলবে ভিভো ওয়াই২৭এস। দাম ২২,৯৯৯ টাকা। দেশের যেকোনো ভিভোর অথোরাইজড শোরুমগুলোর পাশাপাশি ই স্টোর থেকেও সংগ্রহ করা যাবে স্মার্টফোনটি।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

দেশে সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি