শনিবার, জুন ১৩, ২০২৬
33.4 C
Dhaka

ভারতে প্রযুক্তি পণ্যের উৎপাদন বাড়াচ্ছে অ্যাপল-স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বিগত তিন বছর ধরে চীনের সাথে ভারত, আমেরিকার মতো প্রধান বাজারগুলির সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছেনা। এই কারণে চীনের কিছু কিছু প্রোডাক্ট এবং ব্যবসায়িক কার্যকলাপের ওপর নেমে এসেছে বিধিনিষেধের খাঁড়া। বারবার চীনের ওপর নজরদারির অভিযোগও আনা হয়েছে। এদিকে অতিমারী পরিস্থিতি ইত্যাদি প্রাকৃতিক কারণেও প্রতিবেশী দেশটির অবস্থা তুলনামূলকভাবে আগের চেয়ে খারাপ হয়েছে।

এই পরিস্থিতিতে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি সেখান থেকে নিজেদের ব্যবসায়িক কাজকর্ম অন্যত্র সরানোর চেষ্টা করছে। এমনকি ইতিমধ্যেই অ্যাপল, স্যামসাং-এর মত বড় বড় সংস্থা এই দেশে তাদের স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং প্রসেস ট্রান্সফার করার পদক্ষেপ নিয়েছে। ফলস্বরূপ ভারতের মাটিতেই তাদের বেশ কিছু স্মার্টফোন মডেল তৈরি হয়েছে বা হচ্ছে। ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর এই বিষয়ে আরও ইতিবাচক কিছু ইঙ্গিত দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী, অ্যাপল এবং স্যামসাংয়ের মতো টেক জায়ান্ট কোম্পানি এখন ভারতে স্মার্টফোনের পাশাপাশি অন্যান্য ইলেকট্রনিক্সের উৎপাদনও বাড়াতে চাইছে।

জনপ্রিয় বৈদেশিক কোম্পানিগুলি চীন ব্যতীত এশিয়ার অন্যান্য দেশে তাদের ম্যানুফ্যাকচারিং, রিসার্চ ইত্যাদি সরিয়ে নিচ্ছে বা ভারতের ওপর তাদের নজর বাড়ছে, এমন কথা এই কয়েকমাসে আমরা বহুবার শুনেছি। সেক্ষেত্রে স্যামসাং, অ্যাপলের সাম্প্রতিক পরিকল্পনায় আমাদের দেশ যে যারপরনাই উপকৃত হবে সেই আশাই প্রকাশ করেছেন মন্ত্রী চন্দ্রশেখর। শুধু তাই নয়, এতে ভারত একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে চীনকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলেও তাঁর অভিমত।

চন্দ্রশেখর উল্লেখ করেছেন যে, দক্ষিণ এশিয়ার এই দেশ স্মার্টফোন ব্যবসায় প্রাথমিক সাফল্য পাওয়ার পর এখন অন্যান্য ডিভাইস তৈরির ক্ষেত্রেও নিজের নাম প্রসারিত করতে চাইছে। এক্ষেত্রে ল্যাপটপ, সার্ভার, ট্যাবলেট এবং অন্যান্য ইলেকট্রনিক্সের স্থানীয় উৎপাদনের প্রচারের জন্য ভারতের তরফে ২ বিলিয়ন ডলারের পরিকল্পনা চালু করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই তিনি অ্যাপল এবং স্যামসাংয়ের কথা টেনে এনেছেন। তাঁর মতে এই কোম্পানিগুলি এখানে ব্যবসায়িক বৃদ্ধিতে আগ্রহ দেখাচ্ছে। আর সরকার সেই বিষয়টিকেই প্রশ্রয় দিয়ে এগিয়ে নিয়ে যেতে চায়।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি