Monday, October 12, 2026
33.3 C
Dhaka

বিসিএস কম্পিউটার সিটির ২১ বছরে পদার্পণ উপলক্ষে চলছে নানান আয়োজন

টিভি২৪ ডেস্ক:  ২১ বছরে পদার্পণ উপলক্ষে বিসিএস কম্পিউটার সিটিতে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের উৎসব। তিন দিনের এই আয়োজনে ক্রেতাদের জন্য নানা রকম ছাড় ও উপহার থাকছে।

১৯৯৯ সালের ১১ই সেপ্টেম্বর যাত্রা শুরু করা বিসিএস কম্পিউটার সিটি ঢাকার প্রাণকেন্দ্র শের-ই-বাংলা নগরের আগারগাঁওয়ের আইডিবি ভবনে অবস্থিত। নজরকাড়া স্থাপত্যশৈলীর অধিকারী আইডিবি ভবনে রয়েছে আধুনিক সকল সুযোগ সুবিধা ও আইসিটি পণ্যের সমাহার। আর এ কারনেই প্রতিদিন ক্রেতাগন এখানে আসেন আইসিটি বা প্রযুক্তি পণ্য কিনতে।  প্রায় ১০০,০০০ বর্গফুট আয়তনের চারতলা এই ভবনে ১৫৬ টির অধিক প্রযুক্তি পণ্য সেন্টার রয়েছে যেখানে কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার, আনুসাংগিক যন্ত্রপাতি এবং আইটির বিভিন্ন পণ্য বিক্রি করা হয়ে থাকে। এটিকে বলা হয় বাংলাদেশের আইটি শিল্পের কেন্দ্রস্থল। এখানে তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন পণ্য পাওয়া যায় যেমনঃ ব্যাক্তিগত কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, সফটওয়্যার, ক্যামেরা, স্ক্যানার, প্রিন্টার ইত্যাদি। বিসিএস কম্পিউটার সিটি বছর জুড়েই কম্পিউটার মেলাসহ তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন ইভেন্টের আয়োজন করে থাকে।

বিসিএস কম্পিউটার সিটি ২১ বছরে পদার্পণ উৎসবের উদ্বোধন করছেন আইসিটি সেক্টরের গণ্যমান্যরা।

আয়োজকেরা জানান, বিসিএস কম্পিউটার সিটি ২১ বছরে পদার্পণ উপলক্ষে আমরা মার্কেট কমিটির পক্ষ থেকে ১০-১২ সেপ্টেম্বর তিন দিনের উৎসব আয়োজন করতে যাচ্ছি। আজ ১০ই সেপ্টেম্বর, ২০২০ আমাদের স্পনসর মার্কেট কমিটি ও দোকান মালিকদের নিয়ে ফিতা কেটে আমাদের উৎসবে আয়োজন শুরু করব। এ উপলক্ষে আমরা সবার দোকানে দোকানে ও কাস্টমারদের মধ্যে মিষ্টি বিতরণের পাশাপাশি প্রতিটা ক্রেতার জন্য মাস্ক সহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করব। তিন দিনের এই আয়োজনের মধ্যে আমাদের স্পন্সরদের পক্ষ থেকে সকল ক্রেতার জন্য নানা রকম ছাড় ও উপহার থাকছে। উৎসবের পাশাপাশি শিশুদের জন্য থাকবে অনলাইনে চিত্রাংকন প্রতিযোগিতাও পুরস্কার এবং আমাদের মার্কেটটি নিয়ে স্মৃতিচারণ মূলক একটা আয়োজন থাকবে সেখান থেকে সেরা তিনজনের জন্য থাকবে উপহার সামগ্রী। স্পন্সর আসুস, ডিলিংক, এইচপি ও এমএসআই এর পক্ষ থেকে থাকবে উপহার সামগ্রী।

এ বিষয়ে কমিটির আহ্বায়ক ও বিসিএস কম্পিউটার সিটির বর্তমান সভাপতি মজহার ইমাম চৌধুরী (পিনু) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ও ২০২১ সালে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখতে চাই। আশা করছি আমাদের ঐতিহ্যবাহী ও আধুনিক সিটিআইটি মার্কেটে সারাদেশের মানুষের পদচারণায় আবারও মুখরিত হবে কম্পিউটার মার্কেট। করোনার সার্বিক স্বাস্থ্যবিধি মেনে আমরা এই আয়োজন করছি।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্পখাতে নবায়নযোগ‌্য জ্বালানি শক্তির ব‌্যবহার বৃদ্ধি, বিদ‌্যুৎ...

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: মাস্টারকার্ডের সৌজন্যে, ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় এবং...

দেশে লেনোভোর প্যান্থার লেক সিরিজের ৫টি ইয়োগা কোপাইলট+ পিসি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল...

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা,...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি