রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
28 C
Dhaka

বিশ্বজুড়ে সংযুক্ত করতে রুরাল টু ন্যাশনাল ই-কমার্স ইকোসিস্টেমের ওপর নজর দিতে হবে : আইসিটি প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ই-কমার্স-জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে বলেন এ কার্যক্রম বিশ্বজুড়ে সংযুক্ত করতে রুরাল টু গ্লোবালের আগে রুরাল টু ন্যাশনাল ই-কমার্স ইকোসিস্টেমের ওপর নজর দিতে হবে । এর ফলে ই-কমার্স পণ্যের বিপণন এবং সরবরাহ বাণিজ্য সহজ হবে।

প্রতিমন্ত্রী আজ ডিজিটাল প্লাটফর্মে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) কতৃক আয়োজিত ‘‘রুরাল টু গ্লোবাল ই-কমার্স পলিসি কনফারেন্স ২০২১’’ এ “ক্রস বর্ডার পলিসি, ট্রেড চ্যালেঞ্জেস এন্ড অপর্চুনিটি” বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

পলক বলেন ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য বিগত ১২ বছরে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়িত হওয়ার কারণেই দেশের সাড়ে ১১ কোটি কনজ্যুমার ই-কমার্সের সাথে যুক্ত হতে পেরেছে।

তিনি বলেন পণ্য উৎপাদনকারী ও ক্রেতার মধ্যে সংযোগ স্থাপন করতে আইসিটি বিভাগের এটুআই এর উদ্যোগে এক-পে,এক- সেবা ও এক-শপ এ ৩টি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রান্তিক থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যেকোনো সেবা কিংবা পণ্য লেনদেন করার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি ই-কমার্স উদ্যোক্তাদের এ প্লাটফর্ম সমূহ ব্যবহার করার আহ্বান জানান।

এসময় ই-গভর্নমেন্টই গুড গভর্নেন্স উল্লেখ করে মানুষের চাহিদা পূরণে ই-কামর্স একটি যুগপৎ ঠিকানা বলে মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী ন্যূনতম মূল্যে বিমানে ই-কমার্সের পণ্য পরিবহন এবং ইক্যুইটি শেয়ার মডেলে ই-ক্যাব সদস্যভুক্ত শতাধিক উদ্যোক্তাদের এক কোটি টাকা পর্যন্ত ঋণ সহায়তার আশ্বাস দেন। তিনি দেশের প্রতিটি পরিবারকে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযুক্ত করার পরিকল্পনা বাস্তবায়নের কথাও তুলে ধরেন । 

এছাড়াও তিনি উন্নত অর্থনীতির ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নতুন নতুন উদ্ভাবনকে অনুপ্রাণিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

ই -ক্যাব এর সভাপতির শমী কায়সারের সভাপতি অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.জাফর উদ্দিন,

বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউ টি ও সেলের মহাপরিচালক হাফিজুর রহমান, এটুআই এর পলিসি এডভাইজার আনির চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গভর্নর কাহার মোহাম্মদ নাছের, বাংলাদেশ ইনভেসমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) এর ডিজি শাহ মোহাম্মদ মাহবুব, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির , ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর বি এম মাইনুল হোসেন প্রমূখ।

সকালে ই-কমার্স আয়োজিত পলিসি কনফারেন্সের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি