রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
27 C
Dhaka

ই-কমার্সে ক্রেতার ঝুঁকি রোধে এসওপি ও স্ক্রো বাস্তবায়নের তাগিদ ই-ক্যাবের

টেকভিশন২৫ ডেস্ক : গতকাল ২৪ জুন ২০২১, বৃহস্পতিবার বিকেল ৪টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ই-কমার্স সেক্টরে অনলাইন লেনদেন নিয়ে সৃষ্ট সমস্যা নিয়ে সংশ্লিষ্ঠ পক্ষসমূহের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ই-ক্যাবের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে ডিজিটাল কমার্স বিষয়ক এসওপি ও এস্ক্রো (ESCROW) সেবা বাস্তবায়নের তাগিদ দেয়া হয়।

ই-ক্যাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার এবং জেনারেল সেক্রেটারী মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল। সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।

উল্লেখ্য সাম্প্রতিক সময়ে কতিপয় ই-কমার্স প্রতিষ্ঠান কতৃক পন্যের অগ্রিম মূল্য আদায় ও প্রতিষ্ঠানগুলোর দায় এবং সম্পদের ভারসাম্যহীনতা নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের ভিত্তিতে জরুরী বৈঠক আহবান করে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠকে ই-ক্যাবের প্রস্তাব অনুযায়ী দ্রুত ডিজিটাল কমার্স নির্দেশিকা বা এসওপি এবং ESCROW সার্ভিস চালু করার বিষয়ে প্রস্তাব দেয়া হয়। এছাড়া বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব অনুযায়ী ব্যাংকগুলোর কাছে ইনস্ট্রাকশন পাঠানো হবে যে ক্রেতারা পেমেন্ট সিস্টেম ব্যবহার করে যখন পেমেন্ট করবে তা ক্রেতার কাছে পণ্য ডেলিভারি দেওয়ার পর ই-কমার্স প্রতিষ্ঠান অর্থ ছাড় পাবে। ক্যাশ অন ডেলিভারি আগের মতই থাকবে।

এই বিষয়ে ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার বলেন, আমরা দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছি ই-কমার্স আইন ও এস্ক্রো সেবা চালু করার জন্য যাতে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে আইনি বাধ্যবাকতার মধ্যে নিয়ে আসা যায় এবং এস্ক্রো সেবা চালুর মাধ্যমে ক্রেতার আর্থিক লেনদেনের নিরাপত্তা দেয়া যায়। আজকের সভায় আমরা বিষয়টি আবারো উত্থাপন করেছি। আশা করছি আইনি প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে খুব শীঘ্রই এসওপি ঘোষনা করা হবে। এবং যত দ্রুত সম্ভব এস্ক্রো সেবা যুক্ত করবে বাংলাদেশ ব্যাংক। 

ই-ক্যাবের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন। আজকের সভায় ই-ক্যাবের পক্ষ থেকে এসওপি ও ESCROW সেবা বাস্তবায়ন সংক্রান্ত দুটি প্রস্তাব গৃহিত হয়েছে। আমার বিশ্বাস এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে লক্ষ লক্ষ উদ্যোক্তা এবং ক্রেতা আর্থিক অনিশ্চয়তায় থেকে রক্ষা পাবে। 

ই-ক্যাবের সেক্রেটারী জেনারেল ইতিপূর্বে ই-ক্যাব কতৃক গঠিত ই-ভ্যালী সংক্রান্ত পর্যালোচনা কমিটির প্রতিবেদন এর বিভিন্ন দিক সভায় তুলে ধরেন। যদিও প্রতিবেদন এর কপি ইতোপূর্বে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে প্রদান করা হয়েছে।

ই-ক্যাবের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের খসড়া ডিজিটাল কমার্স নির্দেশিকা ২০২১ বা এসওপি পর্যালোচনা করে এই খাতের উদ্যোক্তা, বিশেষজ্ঞ ও ই-ক্যাবের সদস্যদের মতামত সংযুক্তি ও সমন্বয় করে বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। ই-ক্যাবের পক্ষ থেকে ২০ টি বিধিতে সংশোধনী এবং ২৫ টি বিধি নতুন যুক্ত করার প্রস্তাব দেয়া হয়েছে। এর মধ্যে মার্কেটপ্লেস পণ্য প্রদর্শন, ডেলিভারী, অভিযোগ, রিফান্ড ইত্যাদি বিষয় উল্লেখিত রয়েছে। ক্রস বর্ডার বিষয়ে আলাদা এসওপি তৈরীর প্রস্তাব দেয়া হয়েছে। 

ESCROW সেবা বলতে এমন একটি সেবার কথা বলা হয়েছে। যাতে অনলাইনে ক্রেতারা অর্ডার করার পর তার প্রদানকৃত অর্থ বাংলাদেশ ব্যাংকের অধীনে ESCROW তে জমা থাকবে। তাতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেতার সন্তুষ্টির ভিত্তিতে ই-কমার্স শপকে অর্থ ছাড় দেবে ব্যাংক। বিশ্বের বিভিন্ন দেশে এস্ক্রো এর মাধ্যমে ক্রেতার অর্থের নিরাপত্তা বিধান করে। 

ডিজিটাল কমার্স নীতিমালা ২০১৮ তে ই-ক্যাবের অনুরোধে স্ক্রো সেবা চালুর বিষয়টি সংযুক্ত করা হয়। বিগত ২৭/১১/২০১৯ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন প্রাইভেট সেক্টর ডেভলপমেন্ট পলিসি কো-অডিনেশন কমিটির ১৩ তম সভায় ১০ নং প্রস্তাবনায় স্ক্রো সেবা চালুর বিষয়ে অন্তভূক্ত করা হয়। গত ২৫/২/২০২০ সালে বাংলাদেশ ও ই-ক্যাবের যৌথসভায় স্ক্রো সেবা বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত গৃহিত হয়। চলতি বছর ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংক স্ক্রো বাস্তবায়নে ১২ সদস্যের একটি কমিটি গঠন করে। 

সভায় ডব্লিওটিও সেল এর মহাপরিচালক বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব হাফিজুর রহমান স্টেক হোল্ডার কনসালটেশন ও তদন্ত কমিটি গঠনের বিষয়টি তুলে ধরেন। ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের মহাপরিচালক বাবলু কুমার সাহা ভোক্তা অধিকার তদারকীর বিভিন্ন দিক তুলে ধরেন।

বাংলাদেশ ব্যাংকের পেমেস্ট সিস্টেম বিভাগের জেনারেল ম্যানেজার মোঃ মেজবাউল হক ব্যাংকিং সিস্টেমের মধ্য দিয়ে কিভাবে বিষয়টি তদারক করা যায় সে ব্যাপারে প্রস্তাবনা পেশ করেন। আইসিটি ডিভিশন থেকে স্ক্রো বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধি বিভিন্ন অস্বাভাবিক অফারের বিষয়টি তুলে ধরেন এবং এব্যাপারে পদক্ষেপ নেয়ার কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি