বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
26 C
Dhaka

বিপিও খাতের জন্য ব্র্যাকের ঋণ ‘প্রবাহ’ উদ্বোধন করেন মোস্তাফা জব্বার

spot_img

টিভি২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) সদস্যদের জন্য বিশেষায়িত ব্যাংকিং সুবিধা ও আর্থিক প্যাকেজ ‘প্রবাহ’ চালু করেছে ব্র্যাক ব্যাংক । ‘প্রবাহ’ প্যাকেজটি বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) এবং অন্যান্য আউটসোর্সিং সংস্থাগুলির জন্য অর্থের যোগান, ব্যবসা সম্প্রসারণ এবং ফিক্সড অ্যাসেট ক্রয়ে সহায়ক হবে । ‘প্রবাহ’-এর মাধ্যমে বাক্কো সদস্যরা এক কোটি টাকা পর্যন্ত ঋণ গ্রহণের সুযোগ পাবেন।

এছাড়াও বাক্কো’র নারী উদ্যোক্তাদের জন্য ঋণ সুদের হার থাকছে মাত্র ০৭ শতাংশ । ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার ১৪ নভেম্বর, ২০২০, শনিবার প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল প্রোগ্রামে ‘প্রবাহ’-এর উদ্বোধন করেন ।

উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, “বিপিও সেক্টর নিঃসন্দেহে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই লক্ষ্যে প্যাকেজটি আর্থিক সক্ষমতা ও অন্তর্ভূক্তি নিশ্চিত করার মাধ্যমে দেশের বিপিও সেক্টরে সামগ্রিক পরিবর্তন আনতে ভূমিকা পালন করবে।”

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “আমাদের বিপিও শিল্পের বৈশ্বিক সম্ভাবনার বিষয়ে আমরা আশাবাদী। বাক্কো’র সদস্যদের অর্থের যোগান দিতে এবং তাদের ব্যবসায়ের সত্যিকারের উন্নয়নে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। মানুষকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের আরো কাছে নিয়ে যেতে ব্র্যাক ব্যাংক বদ্ধপরিকর

বাক্কো’র পরিচালক জারা মাহবুব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে, বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, “বাক্কো দীর্ঘদিন ধরে তার সদস্য সংস্থাগুলির অবকাঠামোগত বিকাশসহ বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কাজ করে আসছে। আমরা আশাবাদী যে ব্র্যাক ব্যাংকের সাথে আমাদের এই উদ্যোগ আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলির অর্থের যোগান নিশ্চিত করবে এবং এর ফলে তারা মানসম্পন্ন ব্যাংকিং পরিষেবাগুলির অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবেন।“

 

এই সপ্তাহের জনপ্রিয়

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ইন্টারনেটের নতুন দর নির্ধারণ

টেকভিশন২৪ ডেস্ক: উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন...

সর্বশেষ

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

টেকভিশন২৪ ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল তারকা রাফিনহাকে আনুষ্ঠানিকভাবে নতুন গ্লোবাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি