মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
26.1 C
Dhaka

ইউএনডিপি’র উন্নয়ন কর্মসূচির সাথে যুক্ত হলো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্যামসাং ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেড সম্প্রতি জেনারেশন ১৭ (ভিডিও) উদ্যোগের ঘোষণা দিয়েছে।

বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনে তরুণদের উদ্বুদ্ধ করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ( ইউএনডিপি) এর সাথে পার্টনারশিপ করেছে স্যামসাং ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেড। ২০৩০ সালের মধ্যে একটি উন্নত সমাজ বিনির্মাণে জাতিসংঘ কর্তৃক নির্ধারিত ১৭টি লক্ষ্যমাত্রা সহায়ক ভুমিকা রাখবে।

ইউএনডিপি’র প্ল্যাটফর্ম এর সাথে স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন প্রযুক্তি সহযোগে জেনারেশন ১৭ এক দশকেরও কম সময়ে তরুণদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৭টি অভীষ্ট অর্জনে কার্যকর ভূমিকা রাখবে। যে সব তরুণ বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে তাদের গল্প ও ইতিবাচক কাজকে এ উদ্যোগ ভিন্নমাত্রায় নিয়ে যাবে।

এ নিয়ে স্যামসাং ইলেকট্রনিকসের প্রেসিডেন্ট ও হেড অব মোবাইল কমিউনিকেশন বিজনেস ড. টিএম রোহ বলেন, এ লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর পদক্ষেপ গ্রহণে তরুণদের উদ্বুদ্ধ করতে এবং অন্যান্যদের সাথে কার্যকরভাবে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। আমরা গ্যালাক্সি প্রযুক্তি ও আমাদের ভিশনের মাধ্যমে তাদের বলিষ্ঠ কণ্ঠস্বরকে তুলে ধরতে পারবো।

জেনারেশন ১৭ -এর ২০২০ দল চার তরুণ নিয়ে গঠিত হয়েছে, যারা মালি, আর্জেন্টিনা, বাংলাদেশ ও জিম্বাবুয়ের নানা কমিউনিটিতে বিভিন্ন সমস্যা মোকাবিলা করে কমিউনিটিকে এগিয়ে নিতে কাজ করছে।

মিলেনিয়ালস এবং জেনারেশন জি প্রযুক্তি জ্ঞানসম্পন্ন বৈশ্বিক নাগরিক হিসেবে পরিবর্তনের ক্ষেত্রে নিয়ামক ভ‚মিকা রাখছে। তাদের উদ্যম ও আশাবাদী মানসিকতা জলবায়ু পরিবর্তন ও ন্যায়বিচারের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে এবং একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে নীতি নির্ধারকদের টেকসই পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধ করছে। আর এসব ক্ষেত্রে জেনারেশন ১৭ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

ইউএনডিপি ও স্যামসাং মেন্টরশিপ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ দিবে এবং গ্যালাক্সি ডিভাইসগুলো তরুণদের কার্যক্রমকে শক্তিশালী করবে এবং তাদের প্রতিষ্ঠান ও ব্যবসার অগ্রগতির পথকে সুগম করবে। তারা স্যামসাং গ্লোবাল গোলস অ্যাপ ব্যবহার করতে পারবে, যা তাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন আনার ক্ষেত্রে ১৭টি বৈশ্বিক লক্ষ্যমাত্রাগুলোর উপযোগিতার বিষয়গুলো প্রদর্শন করবে।

শিক্ষামূলক কনটেন্টের মাধ্যমে এ লক্ষ্যমাত্রাগুলো নিয়ে সচেতনতা তৈরি করাই এ অ্যাপটির লক্ষ্য এবং এ অ্যাপটি এখন পর্যন্ত ইউএনডিপি’র তহবিলের জন্য ১ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি