বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.2 C
Dhaka

বিপজ্জনক ভাইরাস ছড়াচ্ছে চীন, মাধ্যম মাইক্রোসফট অফিস

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী যত বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। সাইবার আক্রমণের শিকার হয়ে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান সর্বস্ব হারাচ্ছে। সম্প্রতি ইন্টারনেট দুনিয়ায় নতুন এক ভাইরাস ছড়ানোর জন্য দায়ী করা হয়েছে চীনা হ্যাকার গোষ্ঠীকে। বিপজ্জনক ভাইরাসটির নাম ‘ফোলিনা’। এ ব্যাপারে সর্তক বার্তা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট।

মাইক্রোসফট এক বিবৃতিতে জানিয়েছে, ফোলিনা ভাইরাসের সাহায্যে চীনা হ্যাকাররা সহজেই টার্গেটেড কম্পিউটারে প্রবেশের সুযোগ পেয়ে যাতে পারে। এর জন্য হ্যাকাররা প্রথমে ডিভাইসটিতে একটি হিডেন প্রোগ্রাম ইনস্টল করে এবং কোড পরিচালনার মাধ্যমে সিস্টেমের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে বেআইনি কাজে লিপ্ত হয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ডিভাইসে হিডেন প্রোগ্রাম ইনস্টল করার সঙ্গে সঙ্গেই হ্যাকাররা ডিভাইসের থাকা যে কোনো ফাইল দেখতে এবং পরিবর্তন করতে পারে। চাইলে ফাইল ডিলিট করেও ফেলতে পারে। এমনকি, কম্পিউটার ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে নতুন অ্যাকাউন্ট তৈরি করতেও সক্ষম হচ্ছে হ্যাকাররা।

বিপদজনক ফোলিনা ভাইরাস কীভাবে ডেস্কটপ বা ল্যাপটপে ছড়িয়ে পড়ছে তা তুলে ধরেছে মাইক্রোসফট। বলা হচ্ছে, মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে ডকুমেন্ট পাঠিয়ে টার্গেট করা হচ্ছে ব্যবহারকারীদের। হ্যাকারদের পাঠানো ওয়ার্ড ফাইল ওপেন করলেই ভাইরাসটি ডিভাইসে ছড়িয়ে যাচ্ছে।

ভাইরাসটি মাইক্রোসফট অফিস ভার্সন ২০১৩ থেকে শুরু করে অফিস ২০১৯ , অফিস ২০২১, অফিস ৩৬৫ এবং অফিস প্রো প্লাস-এর মাধ্যমে ছড়িয়ে পড়ছে বলে দাবি করছে মাইক্রেসফট।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি