রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

বিনা মূল্যে আর এক্স ব্যবহারের সুযোগ থাকবে না

টিভি আইডেস্ক: ইলন মাস্কের মালিকানাধীন এক্স (টুইটার) ব্যবহারে সব ব্যবহারকারীকে অর্থ দিতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি সম্প্রচারিত এক আলাপচারিতায় ইলন মাস্ক বলেছেন, এক্স ব্যবহারের জন্য প্রতি মাসে সামান্য অর্থ নির্ধারণ করা হবে।

সোমবার এ আলাপচারিতা সরাসরি সম্প্রচার করা হয়। মাস্ক জানিয়েছেন, এক্সের বট সমস্যা সমাধানের জন্য এ পরিবর্তন জরুরি। তবে ব্যবহারকারীদের কী পরিমাণ অর্থ ব্যয় করতে হবে বা কবে থেকে এ নিয়ম চালু হবে, তা জানাননি মাস্ক। ইঙ্গিত দিয়েছেন অর্থের পরিমাণ হবে সামান্য।

এ আলাপচারিতায় মাস্ক আরও জানান, এখন প্রতি মাসে ৫৫ কোটি ব্যবহারকারী এক্স ব্যবহার করেন। তাঁরা প্রতিদিন এ মাধ্যমে ১০ হাজার কোটি থেকে ২০ হাজার কোটি বার্তা পোস্ট করেন।

টুইটার অধিগ্রহণ করার পর এ মাধ্যমে ব্যাপক পরিবর্তন আনেন ইলন মাস্ক। নাম পরিবর্তন করে রাখেন এক্স। এমনকি তাঁর অধিগ্রহণের পরপর ব্যবহারকারীদের অর্থ দিয়ে ভেরিফায়েড করে গ্রাহক হতে উৎসাহ দেওয়া হয়। টুইটারের নীল টিক সুবিধা বন্ধ করে আবার অর্থের বিনিময়ে সেটি চালু করা হয়।

মাসে ৮ ডলার বা বছরে ৮৪ ডলার খরচ করে ব্যবহারকারীরা এক্সে বার্তা সম্পাদনা করা, কম বিজ্ঞাপন দেখা, সার্চ ও আলাপচারিতায় অগ্রাধিকার নির্ধারণ করা, বড় আকারের পোস্ট লেখাসহ নানা ধরনের সুবিধা পান।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি