রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
33 C
Dhaka

বিজ্ঞান এর বিকাশে তরুনরা এগিয়ে আসলে দেশের প্রযুক্তিগত উন্নয়ন ও প্রসারিত হবে

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান গবেষণায় আগ্রহী করে তোলার উদ্দেশ্যে ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স সোসাইটি (ডিইউএসএস) এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর যৌথভাবে আয়োজন করছে ‘দেশীয় গবেষণা ও গবেষণায় ক্যারিয়ার উৎসব ২০২২’। ঢাকা ইউনিভার্সিটির টিএসসি চত্তরে আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে ৩ সেপ্টেম্বর, ২০২২, শনিবার। দেশের ২০ টির মতো গুরুত্বপূর্ণ বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা ও বিজ্ঞান গবেষনায় আগ্রহী শিক্ষার্থীদের সমাগমে মুখরিত ছিল অনুষ্ঠানটি।

কেমন হয় যদি ৪০০ বছর আগের পানাম নগড় সিটি ঘুরে আসা যায়? কিংবা সিমুলেশন এর মাধ্যমে  ভার্চুয়ালি মেডিকেল ট্রেনিং অথবা অপারেশনে পুরো প্রক্রিয়া শিখে ফেলা যায়। এই অসম্ভবকেই সম্ভব করেছে রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমেটেড। প্রতিষ্ঠানটি ইন্টারেক্টিভ টেকনোলজি রিসার্চ এবং ডেভেলপমেন্ট নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। তারা এ আর/ভি আর/থ্রি-ডি সিমুলেশন এবং ভিজুয়েলাইজেশন, ক্রস প্ল্যাটফর্ম এপ্লিকেশন ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্টসহ অন্যান্য সকল আইটি সংক্রান্ত কাজ করে থাকে। “দেশীয় গবেষণা ও গবেষণায় ক্যারিয়ার উৎসব- ২০২২” উপস্থিত ছিলেন রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমেটেড তাদের উদ্ভাবিত প্রযুক্তি নিয়ে। পুরো দিন ঘিরেই তরুন বিজ্ঞান প্রেমীরা ভিড় করছিলেন তাদের স্টলে।

রোবাষ্টের চেয়ারম্যান শিশির সরকার জানান ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীরা থ্রম্বেক্টমি সার্জারি ও ট্রেনিং সিমুলেশন ব্যবহার করে  সার্জারি ট্রেনিং, থ্রম্বেক্টমি সার্জারির প্রিপারেশন ও বাস্তবধর্মী অপারেশন শেখার সুযোগ পাবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। তিনি প্রতিটি স্টল ঘুরে ঘুরে উদ্ভাবিত প্রযুক্তি দেখেছেন। রোবাষ্টের বানানো মেডিকেল সিমুলেশন দেখে তিনি জানান “বিজ্ঞানের বিকাশে তরুনরা এগিয়ে আসলে দেশের প্রযুক্তিগত উন্নয়ন ও প্রসারিত হবে।“

আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক

প্রফেসর লাফিফা জামাল। মূলত তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান গবেষণায় আগ্রহী করে তোলার উদ্দেশ্যে ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স সোসাইটি (ডিইউএসএস) ববাবরই বিভিন্ন ধরণের অনুষ্ঠান আয়োজন করে আসছে। আমাদের দেশে অনেক গবেষণা প্রতিষ্ঠান থাকলেও তরুণ শিক্ষার্থীদের অনেকেই এসব প্রতিষ্ঠানের গবেষণার ক্ষেত্র এবং সেখানে গবেষণার সুযোগ ও গবেষণায় ক্যারিয়ার গড়ে তোলার পদ্ধতি সম্পর্কে অবহিত নয়। তাই বিজ্ঞান শিক্ষার্থীদের এসকল গবেষণা প্রতিষ্ঠানের সাথে পরিচিত করার এবং সেখানে গবেষণা ও ক্যারিয়ার তৈরির সুযোগ সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশ্যে আজকের এই আয়োজন। উক্ত অনুষ্ঠানে আমাদের দেশের গবেষণার পরিস্থিতি, গবেষণার বিভিন্ন ক্ষেত্র এবং সম্ভাবনা নিয়ে একটি আলোচনাসভা আয়োজন করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হিসাবে ছিল টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি