রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
33 C
Dhaka

দ্বিতীয়বারের মতো ব্যর্থ নাসার চন্দ্রাভিযান মিশন

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো ব্যর্থ হলো মার্কিন মহাকাশ সংস্থা নাসার ঐতিহাসিক চন্দ্রাভিযান আর্টেমিস ওয়ানের যাত্রা। এসএলএস রকেটে তরল হাইড্রোজেন লিক হওয়ায় উৎক্ষেপণ স্থগিত করা হয়। উৎক্ষেপণের পরবর্তী দিন-তারিখ ঘোষণা করেনি নাসা। নাসার চন্দ্রাভিযানের ঘটনার সাক্ষী হতে শনিবার সকালে লাখো মানুষ উপস্থিত হন ফ্লোরিডা সমুদ্র সৈকতে।

ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে কেনেডি স্পেস সেন্টারে শনিবার সকাল থেকেই আর্টেমিস উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিলেন নাসার বিজ্ঞানীরা। রকেটে জ্বালানিও ভরা হচ্ছিল । তবে সবাইকে হতাশ করে দিয়ে স্থানীয় সময় সকাল ১১টা ১৭ মিনিটে উৎক্ষেপণ স্থগিত করার ঘোষণা দেয় আর্টেমিস লঞ্চ কন্ট্রোল।

নাসার প্রকৗশলীরা জানান, সকাল সোয়া ৭টায় রকেটে তরল হাইড্রোজেন প্রবাহে বিপত্তি ধরা পড়ে। রকেটের ‘কুইক ডিসকানেক্ট’ সিস্টেমের ফাঁক দিয়ে তরল হাইড্রোজেন লিক হচ্ছিল। পরবর্তী চার ঘণ্টা ধরে একাধিকবার কারিগরি ত্রুটি সমাধানের চেষ্টা চালান তারা। তবে তাতে কাজ না হওয়ায় শেষ পর্যন্ত মিশন স্থগিত করার ঘোষণা দেন আর্টেমিস ১ উৎক্ষেপণ পরিচালক।

নভোচারীবিহীন আর্টেমিস-১ পরীক্ষামূলক উৎক্ষেপণের চেষ্টা চলছে। এর আগে ৩২২ ফুট উচ্চতার রকেটটি গত সোমবার প্রথমবার উৎক্ষেপণ চেষ্টা ব্যর্থ হয়। তখন বিকল্প হিসেবে প্রথমে শুক্র ও সোমবারের কথা ভেবে রেখেছিল নাসা। পরবর্তীতে দ্বিতীয় চেষ্টার দিন হিসেবে শনিবারকে নির্বাচন করে নাসা। দ্বিতীয় প্রচেষ্টায়ও ব্যর্থ হওয়ায় পরবর্তী উৎক্ষেপণ চেষ্টা কবে হতে পারে, সেটি স্পষ্ট করেনি নাসা। মাস খানেক লেগে যেতে পারে সময়, সেটি হতে পারে অক্টোবরের মাঝামাঝি।

নাসার কর্মকর্তা বিল নেলসন বলেন, সবার আগে নিরাপত্তা। রকেট উৎক্ষেপনের আগে এর সিস্টেমগুলো ব্যাপকভাবে যাচাই করতে হয়। মনে রাখবেন, আর্টেমিস পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত, উৎক্ষেপণ করব না আমরা।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি