রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
33 C
Dhaka

ঢাকা উত্তরের বাসিন্দারা বাড়ির কর পরিশোধ করতে পারবেন বিকাশে

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: খুব শীঘ্রই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার বাসিন্দারা বাড়ির কর বা হোল্ডিং ট্যাক্স বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে যেকোন স্থান থেকে যেকোন সময় পরিশোধ করতে পারবেন।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এবং বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর এর উপস্থিতিতে (সোমবার) নগর ভবনে ডিএনসিসি এবং বিকাশের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, বিকাশের চিফ কমিউনিকেশন্স অফিসার মাহফুজ সাদিক সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর অঞ্চলের কর্মকর্তারা সনাতন পদ্ধতিতে কর সংগ্রহের বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরেন।   তারা বলেন, বাড়তি সময় ও অর্থ ব্যয় না করে দিনে-রাতে যে কোন সময়, যে কোন স্থান থেকে কর পরিশোধের সুবিধা থাকায়, এ পদ্ধতিতে কর আদায়ের পরিমানও বৃদ্ধি পাবে।

এই চুক্তির আওতায় ডিএনসিসি এলাকার সব বাড়ির মালিক ঝামেলামুক্তভাবে, সহজে, সাশ্রয়ে এবং নিরাপদে কর পরিশোধ করতে পারবেন। কেবল কর পরিশোধই নয়, পর্যায়ক্রমে নাগরিকরা করের পরিমানও তাদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে জেনে নিতে পারবেন।

খুব শীঘ্রই বিকাশ অ্যাপ ও ইউএসএসডি চ্যানেল *২৪৭#  ডায়াল করে কর পরিশোধ সেবা নিতে পারবেন গ্রাহকরা। কেবল বাড়ির কর নয়, লাইসেন্স ফি, মার্কেটের ভাড়া, বিজ্ঞাপন সহ ডিএনসিসি’র আয় উৎসের সবগুলো কর বা ফি বিকাশের মাধ্যমে পরিশোধ সেবা চালু হবে অচিরেই। 

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি