বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
27 C
Dhaka

বিকাশ ও অগ্রণী ব্যাংকের মাধ্যমে উপবৃত্তি ২৯২ কোটি টাকা বিতরণ

সারাদেশে সমন্বিত উপবৃত্তির আওতায় মাধ্যমিক পর্যায়ের প্রায় ১০ লক্ষ শিক্ষার্থীর মাঝে ২৯২ কোটি ২৪ লক্ষ ৯২ হাজার ৮১০ টাকার উপবৃত্তি বিতরণের আনুষ্ঠানিক সূচনা করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অগ্রণী ব্যাংক ও বিকাশের মাধ্যমে এই অর্থ সরাসরি পৌঁছে যাবে শিক্ষার্থীদের অভিভাবকের বিকাশ অ্যাকাউন্টে। দেশজুড়ে বিকাশের ২ লক্ষ ৩০ হাজার এজেন্টের কাছ থেকে কোনো চার্জ ছাড়াই তারা এই অর্থ সহজেই উত্তোলন করতে পারবেন।

সোমবার শিক্ষা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চাঁদপুরের হাইমচর ও বরিশালের বাবুগঞ্জ এর দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সাথে কথা বলেন এবং অনুষ্ঠানে ২২৬টি উপজেলার ১০,৩৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯,৯১,৫৮২ জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি বিতরণের এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার শিক্ষা খাতে ভিন্ন ভিন্ন যে উপবৃত্তি কর্মসূচিগুলো ছিলো সেগুলোকে এক করে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি গ্রহণ করেছে । ২০১৮ এর জুন থেকে ২০২৩ এর জুন পর্যন্ত মেয়াদী এই প্রকল্পে ব্যয় হবে ৮ হাজার ৭৪৪ কোটি ৮২ লক্ষ ১৯ হাজার টাকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করবে। ৪৯২টি উপজেলার ২৮ হাজার ৩৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই উপবৃত্তি ও টিউশন ফি পাবে।

ডা. দীপু মনি বলেন, এখন থেকে মধ্যস্বত্বভোগীদের হাতে উপবৃত্তির টাকা যাবে না। সরাসরি সুবিধাভোগীদের হাতে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পৌঁছে যাবে। দেশ ডিজিটাল হওয়াতেই এটি সম্ভব হয়েছে।

ভিডিও কনফারেন্সে অংশ নেয়া চাঁদপুর হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পারভিন আকতার মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, উপবৃত্তির টাকা সরাসরি তার অভিভাবকের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে যায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি; মোঃ মাহবুব হোসেন, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়; প্রফেসর ডঃ সৈয়দ মোঃ গোলাম ফারুক, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; মুঃ ফজলুর রহমান, অতিরিক্ত সচিব ও প্রোগ্রাম কো অর্ডিনেটর, পিসিইউ, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়; মোহম্মদ শামস-উল-ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, অগ্রণী ব্যাংক লিমিটেড; কামাল কাদীর, সিইও, বিকাশ লিমিটেড; শরীফ মোর্তজা মামুন, স্কিম পরিচালক, সমন্বিত উপবৃত্তি কর্মসূচি (এইচএসপি)।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি