বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
27 C
Dhaka

হুয়াওয়েকে অ্যাওয়ার্ড দিলো বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের কাছ থেকে সম্মানজনক ‘পার্টনার রিকগনিশন অ্যাওয়ার্ড’ পেয়েছে হুয়াওয়ে। ‘টেকনিক্যাল স্ট্র্যাটেজিক পার্টনার’ হিসেবে বিকাশের প্রবৃদ্ধিতে ধারাবাহিক সহায়তার জন্য দেশের শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়েকে এ পুরস্কার প্রদান করা হয়।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড থেকে প্রতিষ্ঠানটির চিফ টেকনিক্যাল অফিসার কেভিন শ্যু সম্প্রতি এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর।

দীর্ঘ সময়ের সাস্টেইনেবল স্ট্র্যাটেজিক পার্টনারশিপের মাধ্যমে হুয়াওয়ে এবং বিকাশ দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনার চিত্র ইতিবাচকভাবে বদলে দিতে অগ্রণী ভূমিকা পালন করছে। যৌথ প্রবৃদ্ধির এই যাত্রায় সকল প্রয়োজনে প্রযুক্তিগত এবং কৌশলগত সহায়তা প্রদানে ২০১৭ সাল থেকে বিকাশের পাশে রয়েছে হুয়াওয়ে। বিকাশকে হুয়াওয়ে যেসব সল্যুশন প্রদান করছে তার মধ্যে রয়েছে: মোবাইল মানি ফিনটেক (ওয়ালেট) সল্যুশন (হার্ডওয়্যার, সফটওয়্যার এবং সেবা)। হুয়াওয়ে ফিনটেক ওয়ালেট, ফিনটেক ফাইন্যান্স, ফিনটেক পেমেন্ট এবং অ্যাপ্লিকেশন প্রদান করে থাকে। বিকাশ হুয়াওয়ে ফিনটেক ওয়ালেটের অন্যতম গ্রাহক।

হুয়াওয়ে বাংলাদেশের সিটিও কেভিন শ্যু বলেন, দেশের প্রযুক্তিখাতের জন্য আরও সুফল বয়ে আনতে আমরা সবসময় সহযোগী হিসেবে ভূমিকা পালনে আগ্রহী। 

বিকাশের সিএফও মইনুদ্দিন মোহাম্মদ রাহগীর বলেন, আমাদের প্রয়োজন অনুযায়ী উন্নত সেবা লাভে বিশ্বখ্যাত আইসিটি সেবাদাতা প্রতিষ্ঠানের সহযোগিতা অত্যন্ত উল্লেখযোগ্য। 

হুয়াওয়ের উন্নত প্রযুক্তিগত সমাধান বিকাশকে ডিজিটাল ইকোসিস্টেমে এর কার্যক্রম সমৃদ্ধ করতে সক্ষম করেছে। কষ্টার্জিত অর্থ জমা রাখার এবং লেনদেনের নিরাপদ ও বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসেবে বিকাশ লক্ষাধিক গ্রাহকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। হুয়াওয়ে বিশ্বের শীর্ষ পর্যায়ের ৮০ শতাংশ এমএফএস/ডিএফএস অপারেটরকে সেবা প্রদান করে এবং এর মধ্যে বিকাশ অন্যতম।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

সর্বশেষ

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

দেশের বাজারে এলো রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি