বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
31.1 C
Dhaka

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২২ এ সর্বোচ্চ পুরস্কার জিতলো বিকাশ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২২’ এ একক ব্র্যান্ড হিসেবে সর্বোচ্চ ১৪টি পুরস্কার জিতে নিয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। ১ হাজারের বেশি মনোনয়ন থেকে ২১টি ক্যাটাগরিতে ১২৪টি পুরস্কারের মধ্য থেকে এককভাবে ও পার্টনার প্রতিষ্ঠানের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক পুরস্কার জিতে নেয় বিকাশ।

রবিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে আয়োজিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড-এর ষষ্ঠ আসরে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের মাঝে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকাশের “প্রিয় এজেন্ট মামা” ক্যাম্পেইনটি জিতে নিয়েছে ‘বেস্ট ইউজ অব টিকটক’ ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার। বিকাশ প্রিয় এজেন্টের কাছ থেকে স্বল্প খরচে ক্যাশ আউটের সুবিধা এই ক্যাম্পেইনের মাধ্যমে সফলভাবে গ্রাহকদের মাঝে ছড়িয়ে গেছে।

একইসাথে, ‘বেস্ট কনটেন্ট মার্কেটিং’ ও ‘বেস্ট ইউজ অব ইউজারস – কমিউনিটি প্লাটফর্ম/নিউ প্লাটফর্ম/ওন প্লাটফর্ম’ ক্যাটাগরিতে সিলভার এবং ব্রোঞ্জ; ‘বেস্ট ইউজ অব টিকটক’, ‘বেস্ট ইনটিগ্রেটেড ডিজিটাল ক্যাম্পেইন’, ‘বেস্ট ইউজিসি’, ও ‘বেস্ট ভিডিও’ ক্যাটাগরিতে সিলভার এবং ‘বেস্ট ইউজ অব ইনস্টাগ্রাম’, ‘বেস্ট ইউজ অব ইনফ্লুয়েন্সার’, ‘বেস্ট ইউজ অব সার্চ’, ‘বেস্ট ইউজ অব ডেটা এন্ড অ্যানালিটিক্স’ ও ‘বেস্ট ইউজ অব আন্ডার ১০ সেকেন্ড ভিডিও’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ জিতে নিয়েছে বিকাশ।

প্রতি বছর বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে দেশের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় কর্পোরেট ও মার্কেটিং প্রফেশনালদের নিয়ে গঠিত জুরি প্যানেল বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বছরের সেরা মার্কেটিং ক্যাম্পেইনগুলো নির্বাচন করেন।

উল্লেখ্য, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম পরিচালিত ভোক্তা জরিপে টানা তিনবার ২০১৯, ২০২০ ও ২০২১ সালে দেশের সেরা ব্র্যান্ডের পুরস্কার অর্জন করে বিকাশ। একই সাথে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিভাগেও টানা পাঁচবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয় প্রতিষ্ঠানটি।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি