মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
26.9 C
Dhaka

বিওয়াইডি’র ৭০ লাখ নিউ এনার্জি ভেহিকল উৎপাদন

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় নবায়নযোগ্য জ্বালানিচালিত গাড়ি ও পাওয়ার ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি বিশ্বের সর্বপ্রথম গাড়ি নির্মাতা হিসেবে ৭০ লাখ তম নিউ এনার্জি ভেহিকল (এনইভি) ডেনজা এন৭ তৈরি করেছে। চীনের জিনান কারখানায় এই গাড়ি উন্মোচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আরেকটি যুগান্তকারী মাইলফলক অর্জন করলো।

২০২১ সালে মে মাসে বিওয়াইডি ১০ লাখ এনইভি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করে এবং পরবর্তী ১৮ মাসের মধ্যে এই সংখ্যা প্রায় ৩ গুণ ছাড়িয়ে যায়। পরের ৯ মাসের মধ্যে এই সংখ্যা ৫০ লাখ অতিক্রম করে যায়। সেখান থেকে পরের ৭ মাসের মধ্যে বিওয়াইডি ৭০ লাখের মাইলফলক পেরিয়ে যায় এবং শক্তিশালী এন্ড-টু-এন্ড সাপ্লাই চেইনের সক্ষমতা দেখায়। ২০২৩ এ বিওয়াইডি’র এনইভি’র সম্মিলিত বাৎসরিক বিক্রির পরিমাণ হয় ৩০ লাখ ২০ হাজার ইউনিট; যা এনইভি বিক্রির ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে বিশ্বের নেতৃস্থানীয় পর্যায়ে নিয়ে যায়। এর বিস্তৃত ব্র্যান্ড পোর্টফোলিও থেকে নানান মডেল ধারাবাহিকভাবে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বিক্রির ক্ষেত্রে শীর্ষস্থান অর্জন করে।

বিওয়াইডি খুব দ্রুত নিজেকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যায় এবং বাংলাদেশসহ বিশ্ববাজারে নিজের অবস্থান তৈরি করে নেয়। প্রতিষ্ঠানটি বিশ্ববাজারে ২ লাখ ৪০ হাজার ইউনিট নবায়নযোগ্য জ্বালানিচালিত যাত্রীবাহী গাড়ি বিক্রি করে, যা বছরে ৩৩৭ শতাংশ বৃদ্ধি পায়। ফলে, প্রতিষ্ঠানটি ২০২৩ সালে এনইভি’র ক্ষেত্রে শীর্ষ চীনা রপ্তানিকারকের স্বীকৃতি অর্জন করে। এখন পর্যন্ত থাইল্যান্ড, ব্রাজিল, উজবেকিস্তান ও হাঙ্গেরিতে উৎপাদন সুবিধার ক্ষেত্রে কৌশলগত বিনিয়োগ ছাড়াও বিশ্বের ৬৪টি দেশ ও অঞ্চলে বিওয়াইডির নবায়নযোগ্য জ্বালানিচালিত যাত্রীবাহী গাড়ি পৌঁছে গেছে। এ বছর বিওয়াইডি উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর অফিসিয়াল অংশীদার হয়েছে, যা নবায়নযোগ্য জ্বালানিচালিত গাড়িকে বিশ্বমঞ্চে নিয়ে গেছে।  সামনের দিনগুলোতে বিওয়াইডি আন্তর্জাতিক বাজারে এর পণ্য, প্রযুক্তি ও উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে স্থানীয়করণ কৌশল বাড়াতে ও তা আরও সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ; যা বৈশ্বিক অটোমোটিভ খাতকে আরও পরিবেশনির্ভর করে তোলার দিকে এগিয়ে নিয়ে যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি