মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
26.9 C
Dhaka

বিওয়াইডি সিলায়ন ৫ তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিওয়াইডি এই ঈদে নিয়ে আসছে তাদের সর্বাধুনিক ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির বিওয়াইডি সিলায়ন ৫।

গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই এসইউভি মডেলটির আনুষ্ঠানিক উন্মোচন সম্পন্ন হয়। বাংলাদেশিদের দৈনন্দিন যাতায়াতকে সুগম করার পাশাপাশি, সাসটেইনেবল মোবিলিটি নিশ্চিত করতে ‘এভরিডে এসইউভি’ হিসেবে সিলায়ন ৫ নিয়ে আসছে বিওয়াইডি।

উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ও সিজি রানার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান।

এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওয়াইডির সম্মানিত ক্রেতাবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধি, করপোরেট স্টেকহোল্ডার ও অটোমোবাইলপ্রেমীরা। বিওয়াইডি সিলায়ন ৫ গাড়িতে অ্যাডভান্সড ডিএমআই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইঞ্জিন ও ১৫০০ সিসির শক্তিশালী ইলেকট্রিক মোটর রয়েছে। এই ডুয়েল-পাওয়ার সিস্টেম থাকায় গাড়িটি সর্বোচ্চ ১,০০০ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ প্রদান করতে সক্ষম হবে। গাড়িটির সাথে আকর্ষণীয় ওয়ারেন্টি প্যাকেজও থাকছে – ট্র্যাকশন ব্যাটারির ক্ষেত্রে ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি, মোটরে ৮ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি এবং পুরো গাড়ির ক্ষেত্রে ৬ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি। প্রি-অর্ডার করা ক্রেতাদের হাতে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি তুলে দিয়ে আয়োজনটি শেষ হয়। এসময়, ক্রেতাদের হাতে প্রি-অর্ডার করা মোট ২৫টি গাড়ি তুলে দেওয়া হয়।

এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের হেড অব সেলস ফাহমিদ ফেরদৌস বলেন, ‘‘এই সেগমেন্টের জনপ্রিয় গাড়ি হিসেবে এফিশিয়েন্সি, অত্যাধুনিক প্রযুক্তি ও অনবদ্য ডিজাইনের অনন্য সমন্বয় এই বিওয়াইডি সিলায়ন ৫। গাড়িটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসার আগেই আমরা প্রচুর প্রি-অর্ডার পেয়েছি, যা এর জনপ্রিয়তার প্রমাণ। চাহিদা দেখে মনে হচ্ছে, আমরা সামনেও আরও অনেক অর্ডার পাবো।” সিলায়ন ৫-এর এই আনুষ্ঠানিক উন্মোচনের মাধ্যমে বিওয়াইডি বাংলাদেশ এনইভি পোর্টফোলিতে আরও সমৃদ্ধ হতে থাকবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি