মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
26.9 C
Dhaka

বেসিস নির্বাচন থেকে ৮ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

টেকভিশন২৪ ডেস্ক : দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। নির্বাচনী তফসিল অনুযায়ী বুধবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সর্বশেষ তথ্যমতে, মোট ৮ জন প্রার্থী নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন। ফলে বেসিসের নির্বাহী কমিটির ১১টি পদে এবার ৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বেসিসের নির্বাহী কমিটির নির্বাচনে সাধারণ সদস্য শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪ প্রার্থী। এ ছাড়া সহযোগী, অ্যাফিলিয়েট ও আন্তর্জাতিক সদস্যদের ৩টি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, নির্বাহী কমিটির ১১টি পদে সাধারণ সদস্যদের মধ্য থেকে ৮ জন এবং সহযোগী, অ্যাফিলিয়েট ও আন্তর্জাতিক সদস্যদের মধ্য থেকে ১ জন করে নির্বাচিত হবেন।

নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম আসিফ রহমান, মো. মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আমিনুল্লাহ, মোহাম্মদ রিসালাত সিদ্দিকী, লিয়াকত হোসেইন, উত্তম কুমার পাল, মীর শাহরুখ ইসলাম, এ এস এম রফিক উল্লাহ, সৈয়দা নাফিসা রেজা, ইকবাল আহমেদ ফখরুল হাসান, ইমরান হোসেন, তৌফিকুল করিম, মোস্তাফা রফিকুল ইসলাম, মো. শফিউল আলম, মঞ্জুরুল আলম, সৈয়দা নওশাদ জাহান, নিয়াজ মোর্শেদ, কে এ এম রাশেদুল মজিদ, দিদারুল আলম, মো. শহিবুর রহমান খান, ফারজানা কবির, রাশিদুল হাসান, রাসেল টি আহমেদ ও এ কে এম আহমেদুল ইসলাম।

সহযোগী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৈয়দ আবদুল্লাহ জায়েদ, আরমান আহমেদ খান ও এন এম রাফসান জানি। অ্যাফিলিয়েট পদে লুতফি হায়দার চৌধুরী, বিপ্লব ঘোষ ও আবদুল আজিজ এবং আন্তর্জাতিক সদস্য পদে আবু মোহাম্মদ রাশেদ, এ এইচ এম হাসিনুল কুদ্দুস ও সৈয়দ মোহাম্মদ কামাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বেসিসের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান টি আই এম নূরুল কবীর আজ সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ২০ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২২ এপ্রিল নির্বাচন বোর্ডের উদ্যোগে বেসিস নির্বাচনে প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। আগামী ৮ মে নির্বাচনের ভোট গ্রহণ, ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, বেসিসের নির্বাচনে এবার মোট ভোটার ১ হাজার ৪৬৪ জন। তাঁদের মধ্যে সাধারণ ৯৩২, সহযোগী ৩৮৯, অ্যাফিলিয়েট ১৩৪ ও আন্তর্জাতিক সদস্য ভোটার ৯ জন। বেসিসের মোট সদস্যসংখ্যা ২ হাজার ৪০১।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি