মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
24.9 C
Dhaka

বাক্কোর সপ্তম “গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম ফর সার্ভিসেস” কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: সরকারি কাজের ‘আউটসোর্সিং’ প্রক্রিয়া সম্পর্কে সদস্যদের অবহিতকরণ এবং সরকারি প্রতিষ্ঠানসমূহ কর্তৃক তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা ক্রয়ের বেলায় সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বাক্কো সদস্যবৃন্দের অংশগ্রহণ বৃদ্ধি নিশ্চিত করতে গত ১০-১১ ফেব্রুয়ারি রাজধানীস্থ এক সম্মেলন কক্ষে দুইদিনব্যাপী “গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম ফর সার্ভিসেস” শীর্ষক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)।

সদস্যদের স্বার্থে ও তাদের বিপুল আগ্রহে বাক্কোর উদ্যোগে গত ছয় বছর ধরে প্রতিবছরই নিয়মিতভাবে এ কর্মশালার আয়োজন হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সপ্তমবারের মত আয়োজিত এবারের কর্মশালায় অংশগ্রহণ করেন ৪৪টি বাক্কো সদস্য প্রতিষ্ঠান থেকে আগত মোট ৪৮ প্রতিনিধি।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেছেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উপ-পরিচালক (পরিকল্পনা) ও শেখ কামাল আইটি ট্রেইনিং অ্যান্ড ইনকিউবেশন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম।

১১ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে সকল প্রশিক্ষণার্থীদের সনদ প্রদানের মাধ্যমে কর্মশালার ইতি টানা হয়। অনুষ্ঠানটিকে প্রাণবন্ত, ফলপ্রসূ ও অর্থবহ করে তোলার জন্য সমাপনী বক্তব্যে বাক্কো যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তানজিরুল বাসার কর্মশালার প্রশিক্ষক, সকল প্রশিক্ষণার্থী ও এই কর্মশালার পৃষ্ঠপোষক ‘আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি)’-কে ধন্যবাদ জানান। এছাড়াও কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আইবিপিসির নিবার্হী কর্মকর্তা মোঃ ফয়সাল খান।

বিপিও শিল্পের অন্যতম একটি খাত হচ্ছে ‘গভর্নমেন্ট প্রসেস আউটসোর্সিং’; যার মাধ্যমে উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে পারে সরকারি প্রতিষ্ঠানগুলো। দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহক সেবা, ডেটা এন্ট্রি, সোশ্যাল ও ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট, আইটি সাপোর্ট, পাবলিক সার্ভেসহ বিভিন্ন ধরণের কাজগুলো বেসরকারি তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো থেকে আউটসোর্স করতে সক্ষম হলে সেবামান যেমন বৃদ্ধি পাবে; তেমনি নিশ্চিত হবে নাগরিক সন্তুষ্টি। কিন্তু পাবলিক প্রকিউরমেন্ট সম্পর্কে অজ্ঞতা কিংবা অস্পষ্ট ধারণা থাকায় সেবাদানের সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠানই সরকারি আউটসোর্সিং সেবা প্রদানের কাজগুলো করার সুযোগ থেকে বঞ্চিত হয়। তাই প্রতিবছর এমন কর্মশালা আয়োজনের মধ্য দিয়ে সরকারি প্রকিউরমেন্ট সার্ভিসের খুঁটিনাটি সম্পর্কে সদস্যদের অবহিতকরণ ও এ কাজে তাদের অংশগ্রহণ বহুলাংশে বাড়ানোই বাক্কোর লক্ষ্য।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি