রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
30 C
Dhaka

বাক্কোর নতুন কমিটি; যুগ্ম সাধারণ সম্পাদক মুসনাদ ই আহমেদ

টেকভিশন২৪ ডেস্ক: বিজনেস আউটসোর্সিং ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর কার্যনির্বাহী কমিটি পুনর্গঠিত হয়েছে। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অটোমেশন সল্যুশনজ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তানভীর ইব্রাহীম। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উইনটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আলিম।

স্কাইটেক সল্যুশন এর ব্যবস্থাপনা পরিচালক মুসনাদ ই আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে কার্যনির্বাহী কমিটির ১১০তম বৈঠকে দায়িত্ব পূনর্বিন্যাস হয়েছে। রবিবার পুণর্বিন্যস্ত বাক্কো ইসি’র তালিকা প্রকাশ করা হয়। এতে করে ১২ সদস্যের এই কমিটিতে পরিচালক পদে ফের একজন নারী সদস্যকে অন্তর্ভূক্ত করা হয়েছে। তিনি হলেন এ এস কে টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়মা শওকত।

আর যুগ্ম-মহাসচিব থেকে সহ-সভাপতি হয়েছেন মাই আউটসোর্সিং লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক তানজরুল বাশার এবং পরিচালক পদ থেকে স্কাইটেক সল্যুশন এর ব্যবস্থাপনা পরিচালক মুসনাদ ই আহমেদ যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন।

তবে আগের মতো অর্থ সম্পাদক পদে রয়েছেন ইমপেল সার্ভিস অ্যান্ড সল্যুশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছে টাইমন এএসএল কল সেন্টার লিমিটেডের আবুল খায়ের।

কমিটির অন্যান্য পরিচালকদের মধ্যে রয়েছেন, এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের আবু দাউদ খান, নবেল আইটি সল্যুশনের ফজলুল হক, ভার্চুয়াল মার্কেট সল্যুউশনের আবদুল কাদের, আয়েশা সার্ভিসের জায়েদ উদ্দিন আহমেদ ও মনস্টারল্যাব এন্টারপ্রাইজ সল্যুশনের মেহদী হাসান জুলফিকার।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

ঢাকায় রাশিয়ান হাউসে সাংবাদিকদের নিয়ে আরটি’র বিশেষ সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: রাশিয়ান হাউস ইন বাংলাদেশের সহযোগিতায় রাশিয়া টুডে...

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি