রবিবার, জুন ২৮, ২০২৬
30.7 C
Dhaka

বাংলালিংক গ্রাহকরা দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা-তে পাবেন আকর্ষণীয় মূল্যছাড়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় বাংলালিংক ‘অরেঞ্জ ক্লাব’ সদস্যরা এই দুই হোটেলে আকর্ষণীয় মূল্যছাড় উপভোগ করতে পারবেন। ‘অরেঞ্জ ক্লাব’ হল বাংলালিংক-এর একটি লয়্যালটি প্রোগ্রাম, যেটির মাধ্যমে বাংলালিংক-এর বিশেষ গ্রাহকদেরকে শীর্ষ স্থানীয় ব্র্যান্ডগুলো থেকে বিভিন্ন আকর্ষণীয় সুযোগ দেওয়া হয়ে থাকে।  

বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা দ্য ওয়েস্টিন ঢাকা-এর  দ্য সিজনাল টেস্টস-এর বুফে, আ লা কার্টে ফুড ও বেভারেজের উপর ১৫ শতাংশ মূল্যছাড় উপভোগ করতে পারবেন। প্রেগো ও ডেইলি ট্রিটস-এর আ লা কার্টে ফুড ও বেভারেজের উপরও একই মূল্যছাড় প্রযোজ্য হবে। এছাড়াও ওয়েস্টিন ওয়ার্কআউট-এর বার্ষিক সদস্যপদ ও সকালের নাস্তাসহ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবারে হোটেলটির রুম ভাড়ার ক্ষেত্রেও এই মূল্যছাড় দেওয়া হবে। গ্রাহকরা এই অফারটি উপভোগ করতে পারবেন মাইবিএল অ্যাপ বা “BLWESTIN” লিখে ৫৬৭৮ এ পাঠানোর মাধ্যমে।শেরাটন ঢাকা অরেঞ্জ ক্লাব সদস্যদের গার্ডেন কিচেন-এর বুফে, আ লা কার্টে ফুড ও বেভারেজের উপর ১৫ শতাংশ  ছাড় দিচ্ছে। ইউমি রেস্টুরেন্ট, ডেইলি ট্রিটস ও টোস্টিনা-এর আ লা কার্টে ফুড ও বেভারেজের উপরও একই পরিমাণ মূল্যছাড় পাওয়া যাবে। এছাড়াও অরেঞ্জ ক্লাবের সদস্যরা শেরাটন ফিটনেস সেন্টার-এর বার্ষিক সদস্যপদের  উপর ১৫ শতাংশ ছাড় পাবেন। গ্রাহকরা এই অফারটি উপভোগ করতে পারবেন মাইবিএল অ্যাপ বা “BLSRTON” লিখে ৫৬৭৮ এ পাঠানোর মাধ্যমে। বাংলালিংক-এর কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ বলেন, দ্রুততম ফোরজি নেটওয়ার্কের মাধ্যমে আমাদের সবচেয়ে লয়্যাল গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতে বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, এই চুক্তির ফলে বাংলালিংক গ্রাহকরা দি ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা-তে লাইফস্টাইলের বিভিন্ন ধরনের সুবিধা উপভোগ করতে পারবেন।”  শেরাটন ঢাকা ও দ্য ওয়েস্টিন ঢাকার ক্লাস্টার জেনারেল ম্যানেজার স্টিফেন ম্যাসে বলেন, বাংলালিংক-এর সাথে চুক্তিটি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। অরেঞ্জ ক্লাবের সদস্যরা এখন বাংলাদেশের দুইটি শীর্ষ হোটেল দি ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা-তে বিভিন্ন আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন। খাবার, পানীয় ও জিমের মেম্বারশিপসহ হোটেলটির রুম ভাড়ার উপরও তারা পাবেন আকর্ষণীয় মূল্য ছাড় । আমরা বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যদের আমাদের আতিথেয়তা উপভোগের জন্য স্বাগত জানাতে প্রস্তুত।” বাংলালিংক-এর কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ ও শেরাটন ঢাকা ও দ্য ওয়েস্টিন ঢাকার ক্লাস্টার জেনারেল ম্যানেজার স্টিফেন ম্যাসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলালিংক-এর লয়্যালটি প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার জেইন জামান ও ইউএইচআরএল (দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা ও প্রিমিয়াম রেসিডেন্স হানসা-এর স্বত্বাধিকারী কোম্পানি) এর চিফ এক্সিকিউটিভ অফিসার  শাখাওয়াত হোসেন।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

সর্বশেষ

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে ১২ দেশের পক্ষে বাংলাদেশের আহ্বান

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী ডিজিটাল রূপান্তরের প্রায় ৭০ থেকে ৮০...

ফুডপ্যান্ডায় আগোরা থেকে কেনাকাটায় কাপল প্যাকেজ জেতার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড...

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি