বুধবার, জুলাই ৮, ২০২৬
27.3 C
Dhaka

ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচীর উদ্যোগ নিয়েছে বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী ফ্রিল্যান্সারদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তায় পরিণত করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি)’-এর সহযোগিতায় ছয়টি ব্যাচে মোট ৯০ জন ফ্রিল্যান্সারকে প্রশিক্ষণদানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের জন্য নিবেদিত কেন্দ্রীয় ও একক বাণিজ্য সংস্থা ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’। এ কর্মসূচীর উদ্বোধনী পর্ব হিসেবে গত ১১ মার্চ, ২০২৩ তারিখে রাজধানীর বনানীস্থ এক কনফারেন্স হলে “ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা”- শীর্ষক এক ‘ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানের আয়োজন করে বাক্কো।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাক্কোর সভাপতি ওয়াহিদ শরীফ। তিনি তাঁর বক্তব্যে ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের মত ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণের জন্যই আমাদের এই কর্মসূচী। আর প্রশিক্ষণ শেষে কার্যক্ষেত্রে নামলেও বাক্কোর সহযোগিতা পাবেন সব ধাপেই-এর নিশ্চয়তা দিচ্ছি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বিজনেস প্রমোশন কাউন্সিল’-এর সহকারী নির্বাহী কর্মকর্তা মোঃ ফয়সাল খান। তিনি তাঁর বক্তব্যে বলেন- “শুধু শিক্ষার জন্যই নয়, ফ্রিল্যান্সারদের নিজেদের মধ্যে পরিচয়, সংযোগ তৈরি করতেও এধরণের প্রশিক্ষণ, প্ল্যাটফর্মের কোন বিকল্প নেই।”

বিশেষ অতিথি হিসেবে বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি তানভীর ইব্রাহীম ও সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন ‘ভাইজার এক্স লিমিটেড’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ‘বাক্কো অনলাইন প্রফেশনালস’ ফোরাম’-এর সম্মানিত চেয়ারম্যান জনাব ফয়সাল মুস্তফা এবং ‘ডি টেমপেট লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা মোহ্‌সিনা মুন্না এফসিসিএ।

উপস্থিত ফ্রিল্যান্সারদের বাক্কো এবং আলোচ্য প্রশিক্ষণ কর্মসূচীর খুঁটিনাটি সম্পর্কে অবহিত করেন বাক্কো সচিবালয়ের নির্বাহী সমন্বয়ক মোঃ সেলিম সরকার। বাক্কো পরিচালক মুসনাদ ই আহমেদ সমাপনী বক্তব্য রাখেন এবং বর্ণাঢ্য ফটোসেশান পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানটির ইতি টানা হয়।

উল্লেখ্য, গতবছরের প্রশিক্ষণের সাফল্যে অনুপ্রাণিত হয়ে এইবছরও দ্বিতীয়বারের মত “ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা”- প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করল বাক্কো।

আগামী ১৩ মার্চ, ২০২৩-তারিখ থেকে শুরু হয়ে ছয়টি ব্যাচে এ প্রশিক্ষণ কর্মকান্ড চলবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

সর্বশেষ

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফ্রি পাবে UITS শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি